Advertisement
E-Paper

Woman Sexuality: সপ্তাহের কোন দিন নারীর যৌনাকাঙ্ক্ষা প্রবল থাকে, জানাল সমীক্ষা

যৌনতা নিয়ে কৌতূহলের শেষ নেই অনেকেরই। নারী-যৌনতা নিয়ে নতুন কী তথ্য দিল সমীক্ষা?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২১ ১৯:৪৪
যৌনতাও মানুষের একটি স্বাভাবিক প্রবৃত্তি।

যৌনতাও মানুষের একটি স্বাভাবিক প্রবৃত্তি। ছবি: সংগৃহীত

খিদে পাওয়া, ঘুম পাওয়ার মতো যৌনতাও মানুষের একটি স্বাভাবিক প্রবৃত্তি। নিঃসন্দেহে জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয়ও বটে। শারীরিক ঘনিষ্ঠতা দু'টি মানুষের সম্পর্কের রসায়নকে দৃঢ় করে। অনেকেই মনে করেন যে, পুরুষের তুলনায় নারীর যৌনতা খানিক হলেও বেশি জটিল। তবে শুধু আজ নয়, বহু যুগ আগে থেকেই নারীর যৌনতার স্বরূপ অত্যন্ত চর্চিত একটি বিষয়। বিভিন্ন যুগে বিভিন্ন গবেষণায় নারী-যৌনতার ভিন্ন ভিন্ন তথ্য উঠে এসেছে।

 তুলনায় নারীর যৌনতা খানিক হলেও বেশি জটিল?

তুলনায় নারীর যৌনতা খানিক হলেও বেশি জটিল? ছবি: সংগৃহীত

তেমনই 'সুপারড্রাগ' নামক একটি অনলাইন সংস্থা সমীক্ষা চালিয়ে নারী-যৌনতা সম্পর্কিত অবাক করা একটি তথ্য পেশ করেছে। সমীক্ষায় উঠে এসেছে সপ্তাহে একটি নির্দিষ্ট দিনে নারীদের যৌনাকাঙ্ক্ষা প্রবল হয়। অন্যান্য দিনের তুলনায় শনিবার নারীর যৌন ইচ্ছে তীব্রতর হয়। কারণ হিসাবে যা উঠে এসেছে তা হল, শনিবার মানেই সপ্তাহ শেষের ছুটির আমেজ। সারা সপ্তাহ হাড় ভাঙা পরিশ্রমের পর ছুটির দিনগুলিতে প্রিয়জনের স্পর্শ পাওয়ার দুর্নিবার ইচ্ছে বেশি সক্রিয় হয়ে ওঠে মহিলাদের মধ্যে। কোথাও গিয়ে একটা নিশ্চয়তা ও মানসিক শান্তিও কাজ করে। কারণ যৌনতা তো শুধু শারীরিক নয়, তার মানসিক দিকটিও বেশ গুরুত্বপূর্ণ।

woman sex
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy