Advertisement
E-Paper

Chicken meatball: বিকেলের জলখাবারে কী খাওয়া যায়? বানিয়ে ফেলুন মুখরোচক চিকেন মিটবল

বাচ্চা থেকে বড়— অনেকেরই প্রিয় চিকেন মিটবল। এমনিও খেতে পারেন আবার নুড্‌লসের মধ্যে দিয়েও খাওয়া যাবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২১ ১৭:০৮
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

কিছু খাবার এমনই হয় যা ছোটরা এবং বড়রা সমান আনন্দ করে খেতে ভালবাসে। তেমনই একটা পদ চিকেন মিটবল। মাংসের কিমার সঙ্গে মশলা এবং রসুন দিয়ে তৈরি চিকেনে এই ছোট ছোট বড়াগুলির বাইরেটা কুচমুচে এবং ভিতরটা নরম হয়। এগুলি একটি সস বানিয়েও খাওয়া যায় আবার নুড্‌লসের সঙ্গেও খেতে পারেন। জেনে নিন বাড়িতে তৈরি করার একটি সহজ রেসিপি।

কী করে বানাবেন
১। একটি পাত্রে আধ কাপ পার্মেসান চিজ গ্রেট করা নিন। তার মধ্যে ১ ডিম, ৩ টেবিল চামচ সরু সরু করে কুচোনো চাইভ, ২ টেবিল চামচ পার্সলে পাতা, ২ কোয়া রসুন থেতলে নেওয়া, আধ চা চামচ অরিগ্যানো এবং সামান্য নুন ও গোলমরিচগুঁড়ো মিশিয়ে নিন।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

২। এবার এই পাত্রে ৫০০ গ্রাম চিকেন কিমা দিন। সঙ্গে ৩ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার নিয়ে ভাল করে মিশিয়ে একটি মণ্ড বানিয়ে নিন।

৩। এবার সেখান থেকে ছোট ছোট করে বলের মতো বড়া বানিয়ে সামান্য কর্নফ্লাওয়ার মাখিয়ে নিন। একটি কড়াইয়ে অলিভ অয়েল গরম করে বলগুলি ভেজে নিন।

৪। ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে সব দিক সমান ভাবে বাদামি রং আসে। হয়ে গেলে এগুলি এমনিও খেতে পারেন। আবার পাস্তার রেড সস দিয়েও পরিবেশন করতে পারেন।

Chicken Recipes chicken Noodles Snacks Recipes
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy