Advertisement
E-Paper

চিনেমাটি বা পোড়ামাটির কেটলির ঢাকনায় ছোট্ট ছিদ্রও থাকে কখনও, তার কারণ কী

চিনেমাটির কেটলির ঢাকনায় ছোট্ট ছিদ্র থাকে। নকশা নয়, এর কিন্তু কাজও আছে। ছিদ্রটি থাকলে কী সুবিধা হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৬ ১৮:৫১
The Science Behind the Teapot Hole, How It Prevents Spills and Splashes

কেটলির ঢাকনায় ছিদ্র থাকে কেন? ছবি: সংগৃহীত।

অ্যালুমিনিয়ামের কেটলিতে না হলেও, কোনও কোনও চিনেমাটি বা পোড়ামাটির কেটলির ঢাকনায় খুব ছোট্ট একটি ছিদ্র থাকে। অনেকেরই তা চোখ এড়িয়ে যায়। কারও চোখে পড়লেই, নিছক নকশা বলে ভেবে নেন কেউ। তবে সূক্ষ্ম সেই ছিদ্র কিন্তু অকারণে রাখা হয় না, বরং মসৃণ ভাবে চা বা কফি ঢালার নেপথ্যে সেটিরও ভূমিকা থাকে।

কারণ ১: চা বা কফি ঢালার জন্য কেটলি কাত করলেই অভিকর্ষ বলের জন্য কেটলির নল দিয়ে পানীয় বেরিয়ে আসে। পানীয় বেরিয়ে আসলেই সেখানে শূন্যস্থান তৈরি হয়। সেই শূন্য জায়গায় কিন্তু বাতাস থাকে না। অথচ বিজ্ঞানের নিয়ম অনুসারে শূন্য কোনও স্থানই থাকতে পারে না। ছোট্ট ছিদ্র থাকলে বাতাস উপর দিয়ে ঢুকতে পারে। না হলে কেটলির নল দিয়ে বাতাস ঢোকার চেষ্ট করবে। ফলে পানীয় ঠিকমতো বেরোতে চাইবে না। শূন্যস্থানটি বাতাসে পূর্ণ হলে চা বা কফি খুব মসৃণ ভাবে কাপে ঢালা যায়। চা ঢালার সময় ছিদ্রটি আঙুলের সাহায্যে চেপে ধরলেই এই তফাত চোখে পড়বে। ছিদ্রটি উন্মুক্ত থাকলে যতটা সহজে পানীয় পড়বে, বন্ধ করে দিলে তার গতি কমে যাবে।

ছিদ্রটি  থাকলে চা ঢালতে সুবিধা হয়।

ছিদ্রটি থাকলে চা ঢালতে সুবিধা হয়। ছবি: ইনস্টাগ্রাম

কারণ ২: ছিদ্র না থাকলে কেটলিতে জল ফোটালে বাষ্প বেরোতে পারে না ঠিকমতো। বাষ্পের চাপে এর ঢাকনাটি কাঁপে কখনও ঢাকনার ফাঁক দিয়ে জল বেরিয়ে যায়। তবে ছিদ্র থাকলে বাড়তি বাষ্প বেরিয়ে যেতে পারে। জল গড়িয়ে পড়ার ভয় থাকে না।

Lid Hole Teapot
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy