Advertisement
E-Paper

Lemon: দাঁতের হলদে দাগ দূর করা থেকে বমির প্রবণতা কমানো, লেবু পাতার নানা গুণ জেনে নিন

ভরপুর। লেবুর রস রোগপ্রতিরোধ শক্তি বাড়াতে সাহায্য করে। কিন্তু শুধু লেবু নয়, লেবুপাতারও অনেক গুণ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২১ ১০:৫৬
লেবুপাতার অনেক গুণ

লেবুপাতার অনেক গুণ ছবি: সংগৃহীত

পাতি লেবু ভিটামিন সি-এ ভরপুর। লেবুর রস রোগপ্রতিরোধ শক্তি বাড়াতে সাহায্য করে। কিন্তু শুধু লেবু নয়, লেবুপাতারও অনেক গুণ। দেখে নেওয়া যাক, সেগুলি কী কী।

• অনেকেরই চলন্ত গাড়িতে উঠলে বমি পায় বা বমি-বমি ভাব হয়। লেবুপাতায় তাঁদের উপকার হতে পারে। সেই সময়ে এই পাতার গন্ধ শুঁকলে কিছুটা ভাল লাগতে পারে।

• সকালে খালি পেটে লেবুপাতার রস খেলে ওজন কমতে পারে। তবে অল্প পরিমাণে খাওয়া উচিত। বেশি নয়।

• দাঁত হলদে হয়ে গিয়েছে? লেবুপাতার রসের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে দাঁত মাজুন। পরিষ্কার হবে।

• কৃমির সমস্যার সমাধান হতে পারে লেবুপাতা। এই পাতার ১০ গ্রাম রসের সঙ্গে ১০ গ্রাম মধু মিশিয়ে খেলে কৃমির সমস্যাও কমবে।

• রোদে বেরলেই যাঁদের মাথাব্যথার সমস্যা হয়, তাঁরা রাতে অল্প পরিমাণে লেবুপাতার রস কপালে মাখতে পারেন। মাথাব্যথা কমবে।

Lemon home remedies
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy