Advertisement
E-Paper

আলিয়ার ভীষণ প্রিয়! ভালবাসার দিনে প্রিয় মানুষটির জন্য বানিয়ে দিন ট্রেস লেচেস কেক, জমে যাবে প্রেমের আবহ

প্রিয়জনের জন্য বিশেষ কী বানাবেন, ভেবে পাচ্ছেন না? তাঁর মিষ্টি পছন্দ হলে বানিয়ে ফেলুন আলিয়া ভট্টের প্রিয় ট্রেস লেচেস কেক। মুখে দিলেই মাখনের মতো মিলিয়ে যাবে এই আমেরিকান মিল্ক কেক। কী ভাবে বানাবেন, রইল হদিস।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫৩
আলিয়ার পছন্দের মিল্ক কেক দিয়েই করুন ভালবাসার উদ্‌যাপন ।

আলিয়ার পছন্দের মিল্ক কেক দিয়েই করুন ভালবাসার উদ্‌যাপন । ছবি: সংগৃহীত।

প্রেমের সপ্তাহ মানুন বা না মানুন, পছন্দের মানুষের জন্য যে এই সপ্তাহে একটু বিশেষ উদ্যোগ নিতে ক্ষতি কী? প্রেম দিবসে আর কিছু না হোক, প্রিয়জনকে একটু সময় উপহার দেওয়ার কথা তো ভেবে দেখাই যায়। সঙ্গীর সঙ্গে কাটানো বিশেষ মুহূর্ত, সঙ্গে তাঁর পছন্দের খানাপিনা, আর কী-ই বা চাই! তবে প্রিয়জনের জন্য বিশেষ কী বানাবেন, ভেবে পাচ্ছেন না? তাঁর মিষ্টি পছন্দ হলে বানিয়ে ফেলুন আলিয়া ভট্টের প্রিয় ট্রেস লেচেস কেক। মুখে দিলেই মাখনের মতো মিলিয়ে যাবে এই আমেরিকান মিল্ক কেক। কী ভাবে বানাবেন, রইল হদিস।

উপকরণ:

দেড় কাপ ফুল ফ্যাট দুধ

১ টেবিল চামচ ভিনিগার

আধ কাপ চিনি

১/৪ কাপ তেল

১ চা চামচ ভ্যানিলা এসেন্স

৩/৪ কাপ ময়দা

আধ চা চামচ বেকিং পাউডার

আধ চা চামচ বেকিং সোডা

৬ টেবিল চামচ ফ্রেশ ক্রিম

২ টেবিল চামচ গুঁড়ো চিনি

পরিমাণ মতো হুইপ্‌ড ক্রিম

প্রণালী:

প্রথমে একটি পাত্রে আধ কাপ দুধের মধ্যে ভিনিগার মিশিয়ে দিন ভাল করে। তার পর সেই ছানা কাটা দুধের মধ্যে একে একে চিনি, তেল আর ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিন। এ বার সেই মিশ্রণে শুকনো উপকরণগুলি ভাল করে মিশিয়ে নিয়ে প্রি হিটেড অভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১০ মিনিট বেক করে নিন। এ বার কেকটি অভেন থেকে বার করে ছুরি দিয়ে ফুটো করে নিন। বাকি দুধের মধ্যে ফ্রেশ ক্রিম আর গুঁড়ো চিনি মিশিয়ে ভাল করে ফেটিয়ে নিন। কেকের উপর দুধের মিশ্রণ ছড়িয়ে আধ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। তার পর ফ্রিজ থেকে বার করে উপরে হুইপ্ড ক্রিমের একটি স্তর সাজিয়ে দিন। উপর থেকে স্ট্রবেরি সাজিয়ে পরিবেশন করুন আলিয়ার প্রিয় মিল্ক কেকটি।

Valentines Day 2026 Valentines Day Special
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy