Advertisement
E-Paper

প্রাণের উপাদান মিলল গ্রহাণুর বুকে, অ্যামাইনো অ্যাসিড নিয়ে দাবি জাপানের বিজ্ঞানীদের

ওই গ্রহাণুতে অ্যামাইনো অ্যাসিডের উপস্থিতি বিজ্ঞানীদের একদিনের একটি দাবি সত্য বলে প্রমাণ করল। তা হল, গ্রহাণুতে জৈবিক বস্তু থাকতে পারে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ জুন ২০২২ ১৯:০৯
প্রাণের ইশারা গ্রহাণুতে?

প্রাণের ইশারা গ্রহাণুতে? ফাইল চিত্র।

এই প্রথম মহাকাশে এক গ্রহাণুর বুকে অ্যামাইনো অ্যাসিডের উপস্থিতি খুঁজে পেলেন জাপানি গবেষকরা। প্রাণের মূল উপাদান অ্যামাইনো অ্যাসিডের ২০টি প্রকারভেদের সন্ধান পেয়েছেন তাঁরা। রয়ুগু নামে ওই গ্রহাণু ফেরত মহাকাশযান হায়াবুসা ২ ওই উপাদান সংগ্রহ করেছে।

ওই গ্রহাণুতে অ্যামাইনো অ্যাসিডের উপস্থিতি বিজ্ঞানীদের একদিনের একটি দাবি সত্য বলে প্রমাণ করল। তা হল, গ্রহাণুতে জৈবিক বস্তু থাকতে পারে। পৃথিবীর বাইরে অ্যামাইনো অ্যাসিড সেই বস্তু যা প্রোটিন তৈরি করে। প্রোটিন প্রাণের অপরিহার্য উপাদান। কারণ অ্যামাইনো অ্যাসিড যেমন খাদ্য ভেঙে শক্তি উৎপাদন করতে সাহায্য করে, তেমনই দেহের ক্ষতিগ্রস্ত কলা মেরামতে এবং বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে সহায়তা করে। দেহের শক্তির প্রধান উৎসও বলা যায়। ২০ ধরনের অ্যামাইনো অ্যাসিডের উপস্থিতি প্রমাণ করে পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ত্ব থাকা অস্বাভাবিক নয়।

তবে ওই গ্রহাণুটি বর্তমানে যে অবস্থায় রয়েছে, তাকে বিজ্ঞানীরা প্রাথমিক অবস্থা বলে বর্ণনা করেছেন। হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসায়োসি ইুরিমোতে বলেন,‘‘রয়ুগু আদতে পাথর ও কার্বন সমৃদ্ধ কন্ড্রাইট গ্রহাণু, এর রাসায়নিক উপাদান অনেকটা সূর্যের উপাদানের সঙ্গে মেলে। জল এবং জৈবিক পদার্থের উপস্থিতির জন্য সেখানে প্রাণের উপস্থিতির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। জায়মান অবস্থায় পৃথিবী যেমন ছিল সহস্র কোটি বছর আগে।’’

Advertisement
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy