Advertisement
E-Paper

টুকরো খবর

আম্পায়ারিং নিয়ে ক্ষোভে আগেই ফুটছিল বাংলাদেশ। এ বার প্রতিবাদের সেই সুরে যোগ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। যিনি বলেছেন, “আম্পায়াররা ভুলভাল সিদ্ধান্ত না দিলে ম্যাচটা আমরাই জিততাম।” প্রধানমন্ত্রীর যে মন্তব্যে ভারত-বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে আম্পায়ারিং নিয়ে বিতর্কের আগুনে নতুন করে ঘৃতাহুতি পড়েছে। উথলে উঠেছে বাংলাদেশের আফসোসও। শুক্রবার অস্ট্রেলিয়ার প্রবাসী বাংলাদেশিরা জাতীয় দলের জন্য এক সংবর্ধনা আয়োজন করেছিলেন।

শেষ আপডেট: ২২ মার্চ ২০১৫ ০২:৫৭

আম্পায়ারিং হারিয়ে দিল, দাবি হাসিনারও

নিজস্ব প্রতিবেদন

আম্পায়ারিং নিয়ে ক্ষোভে আগেই ফুটছিল বাংলাদেশ। এ বার প্রতিবাদের সেই সুরে যোগ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। যিনি বলেছেন, “আম্পায়াররা ভুলভাল সিদ্ধান্ত না দিলে ম্যাচটা আমরাই জিততাম।” প্রধানমন্ত্রীর যে মন্তব্যে ভারত-বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে আম্পায়ারিং নিয়ে বিতর্কের আগুনে নতুন করে ঘৃতাহুতি পড়েছে। উথলে উঠেছে বাংলাদেশের আফসোসও। শুক্রবার অস্ট্রেলিয়ার প্রবাসী বাংলাদেশিরা জাতীয় দলের জন্য এক সংবর্ধনা আয়োজন করেছিলেন। অনুষ্ঠান চলাকালীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসানকে ফোন করে টিমকে অভিনন্দন জানান হাসিনা। প্রধানমন্ত্রীর বার্তা সবাইকে শোনাতে টেলিফোন লাউডস্পিকারে দেওয়া হয়। তখনই শোনা যায় হাসিনা বলছেন, “আম্পায়াররা ভুল সিদ্ধান্ত না দিলে আমরাই জিততাম। ইনশাল্লা, এক দিন আমরা বিশ্বচ্যাম্পিয়ন হবই।” বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মর্তুজা ও বাদবাকি টিমকে হতাশ হতেও মানা করেন তিনি। বলেন, “বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও হতাশ হওয়ার কিছু নেই। সবাই দেখেছে আমাদের কী ভাবে হারিয়ে দেওয়া হল।”

জয়ী বেঙ্গালুরু

ঘরের মাঠে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে তিন পয়েন্ট নষ্ট করল সালগাওকর। রবিন সিংহের গোলে জয় ছিনিয়ে নিল অ্যাশলে ওয়েস্টউডের টিম। তিন পয়েন্ট হারানোর পাশাপাশি এ দিন গুরজিন্দর কুমার জোড়া হলুদ কার্ড (লাল কার্ড) দেখায় সমস্যায় পড়ে গেল গোয়ার দলটি। অন্য ম্যাচে রয়্যাল ওয়াহিংডোর সঙ্গে ১-১ ড্র করল ভারত এফসি। বিরতির আগে সন্দেশ ঝিঙ্গান ওয়াহিংডোকে এগিয়ে দেন। শেষ মুহূর্তে সমতা ফেরান ওমর জারুন।

এগোলেন সূর্য, শর্ট

জমে উঠেছে আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার দাবা। বাকি আর তিন রাউন্ড। শীর্ষে দুই দাবাড়ু নাইজেল শর্ট আর সূর্যশেখর গঙ্গোপাধ্যায়। দু’জনেরই পয়েন্ট ৫.৫। ব্রিটিশ তারকা আর ভারতীয় চ্যাম্পিয়নকে তাড়া করছেন চার জন। কিরিল স্টুপাক (বেলারুশ), লু শাঙ্গলেই, ওয়াং চেন (দু’জনই চিনের) আর ভারতের শার্দূল গাগারে। চার জনের পয়েন্ট ৫। টুর্নামেন্টের পঞ্চম রাউন্ডের পর শীর্ষে উঠে আসা স্বপ্নিল ধোপাডেকে এ দিন হারান সূর্যশেখর। নাইজেল জয় পান রাশিয়ার দিমিত্রি কোকারেভের বিরুদ্ধে।

ভ্রম সংশোধন

শনিবার ‘অসি যুদ্ধের নয় কাহন’ শীর্ষক গ্রাফিক্সে লেখা হয়েছে ভারত চার বার বিশ্বকাপ সেমিফাইনালে উঠেছে। হবে পাঁচ বার। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখিত।

khela tukro
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy