এত দিন লড়াই ছিল দুই সংস্থার মধ্যে। হঠাৎ তা বেড়ে গেল। আইপিএলের মাঝেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মালিকানা বদল হতে চলেছে। ১৮ হাজার কোটি টাকার দল কিনতে আগ্রহ দেখিয়েছে এমন এক সংস্থা, যারা রাজস্থান রয়্যালসেরও দল কিনতে চায়। অর্থাৎ, একই সঙ্গে আইপিএলের দুই দলের মালিকানা কিনতে চায় তারা।
শুরুতে প্রায় পাঁচটি সংস্থা আরসিবি কিনতে আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত তা দুইয়ে নেমেছিল। সুইডেনের সংস্থা ইকিউটি-র বিরুদ্ধে লড়াই ছিল মণিপাল হাসপাতাল, আমেরিকার সংস্থা কোহ্লবার্গ ক্রেভিস রবার্টস (কেকেআর) ও সিঙ্গাপুরের সংস্থা টেমাসেকের মিলিত কোম্পানির। এ বার সেই লড়াইয়ে এসেছে আদিত্য বিড়লা গোষ্ঠী ও আমেরিকার বিনিয়োগকারী ডেভিড ব্লিৎজ়ারের মিলিত কোম্পানি। তারা ইতিমধ্যেই রাজস্থান রয়্যালস কেনার দৌড়ে রয়েছে। সেখানে দরপত্রও জমা দিয়েছে তারা। তবে বেঙ্গালুরু কিনতে মৌখিক কথা হলেও এখনও তারা দরপত্র জমা দেয়নি বলে জানা গিয়েছে। যদি তারা দরপত্র জমা দেয় তা হলে কোহলিদের দলের মালিকানা বদলের লড়াই আরও তীব্র হবে।
শুরুতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অন্যতম মালিক গ্লেজ়ার্স এবং কোভিডের টিকা তৈরি করা সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও এবং পুনাওয়ালা ফিনকর্পের চেয়ারম্যান আদার পুনাওয়ালা আগ্রহ দেখালেও এখন আর লড়াইয়ে নেই তারা। তাদের জায়গায় ঢুকে পড়েছে নতুন প্রতিপক্ষ।
আরও পড়ুন:
জানা গিয়েছে, আরসিবির বাজারদর প্রায় সাড়ে ১৮ হাজার কোটি টাকা ধার্য করেছে দলের বর্তমান মালিক ব্রিটেনের পানীয় প্রস্তুতকারক সংস্থা দিয়াজিয়োর অংশ ইউনাইটেড স্পিরিটস লিমিটেড। যে সংস্থাগুলি এখন দৌড়ে রয়েছে তারা সেই টাকা দিতে তৈরি। ইতিমধ্যেই দরপত্র জমা দিয়েছে তারা। যদি এই দামে আরসিবি বিক্রি হয় তা হলে প্রতিযোগিতার ইতিহাসে তা সবচেয়ে দামি দল হবে। এর আগে ২০২১ সালে ৭৮৫৯ কোটি টাকায় লখনউ সুপার জায়ান্টস কিনেছিলেন কলকাতার শিল্পপতি সঞ্জীব গোয়েন্কা। সেই রেকর্ড এ বার ভেঙে যেতে পারে।
দিয়াজিয়ো চাইছে ৩১ মার্চের মধ্যে চুক্তি করে ফেলতে। কারণ, এক বার নতুন মালিক ঠিক হয়ে গেলে তার পরেই ভারতীয় বোর্ডকে তা জানাতে পারবে তারা। পুরো প্রক্রিয়া শেষ হতে ৪৫ থেকে ৯০ দিন সময় লাগতে পারে। অবশেষে চলতি বছর সেপ্টেম্বর বা অক্টোবর মাসে নতুন মালিকের হাতে দল তুলে দেওয়া হবে। অর্থাৎ, আগামী মরসুম থেকে নতুন মালিকের অধীনে খেলতে নামবেন কোহলিরা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
-
২০:০৮
আইপিএলের মাঝেই বাবা হলেন সূর্যকুমার, সন্তানের জন্ম দিলেন স্ত্রী দেবিশা -
১৮:২৫
আইপিএলে আবার ধূমপান-বিতর্ক! বিমানের ভিতরেই ই-সিগারেট সেবন চহলের? ভিডিয়ো ঘিরে উঠছে প্রশ্ন -
১৭:৪৮
২১ বছর বয়সেই অবসর নিয়ে নেবে বৈভব! ভবিষ্যদ্বাণী প্রাক্তন ইংরেজ অধিনায়ক ভনের -
১২:৩৮
রবিবার কোহলিদের বিরুদ্ধে মুম্বইয়ের অধিনায়ক রোহিত! হার্দিক, সূর্যের অনুপস্থিতিতে উঠছে শর্মারই নাম -
বেঙ্গালুরু থেকে সরানো হল আইপিএলের ফাইনাল! কবে, কোথায় ট্রফির লড়াই, জানিয়ে দিল বোর্ড, জানানো হল প্লে-অফের সূচিও