ভিসা না পাওয়ায় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে যোগদান নিয়ে সমস্যায় আফগানিস্তান। ভিসা সমস্যায় এখনও ওয়েস্ট ইন্ডিজ পৌঁছতে পারেনি দল। ফলে ইংল্যান্ড ও সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে আফগানিস্তানের দু’টি প্রস্তুতি ম্যাচ বাতিল করেছে আইসিসি।
আইসিসি-র তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, প্রয়োজনীয় ভিসা না মেলায় এখনও ওয়েস্ট ইন্ডিজে যেতে পারেনি আফগানিস্তানের অনূর্ধ্ব-১৯ দল। সমস্যা মেটানোর চেষ্টা চলছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ড ও টুর্নামেন্টের আয়োজকদের সঙ্গে কথা বলা হচ্ছে। তবে কবে এই সমস্যা মিটবে বা আদৌ মিটবে কিনা সে বিষয়ে কারও তরফে কিছু জানানো হয়নি।
আরও পড়ুন:
তালিবান আফগানিস্তানের দখল নেওয়ার পর থেকে সমস্যায় পড়েছে সে দেশের ক্রিকেটও। দেশের ক্রিকেট দলের সঙ্গে বিভিন্ন বিষয়ে তালিবানের মনোমালিন্য চলছে। গত বছর টি২০ বিশ্বকাপে আফগানিস্তানের যোগদান নিয়েও কিছু সমস্যা হয়েছিল। এ বার সমস্যায় পড়ল দেশের অনূর্ধ্ব-১৯ দল।