এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে হারায় পাকিস্তান ক্রিকেট বোর্ড যে ক্ষুব্ধ তা তাদের একের পর এক সিদ্ধান্ত থেকে স্পষ্ট। পাকিস্তানের ছয় ক্রিকেটারে বিদেশের লিগে খেলায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাঁরা হলেন— বাবর আজ়ম, শাহিন শাহ আফ্রিদি, মহম্মদ রিজ়ওয়ান, হ্যারিস রউফ, শাদাব খান ও ফাহিম আশরফ। এই ছয় ক্রিকেটারের মধ্যে অবশ্য বাবর, রিজ়ওয়ান ও শাদাব এশিয়া কাপের দলে ছিলেন না। তার পরেও শাস্তি পেতে হয়েছে তাঁদের।
‘জিয়ো নিউজ়’ জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চিফ অপারেটিং অফিসার সুমের আহমেদ সৈয়দ এই সিদ্ধান্ত জানিয়েছেন। এর আগে এই ছয় ক্রিকেটারকে বিদেশের লিগে খেলার এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) দেওয়া হয়েছিল। তা খারিজ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবত থাকবে।
বিগ ব্যাশ লিগের ড্রাফ্ট তালিকায় নাম ছিল এই ছয় ক্রিকেটারের। ইতিমধ্যেই তিন ক্রিকেটার দলও পেয়ে গিয়েছিলেন। শাহিনকে ব্রিসবেন হিট, হ্যারিসকে মেলবোর্ন স্টার্স ও রিজ়ওয়ানকে মেলবোর্ন রেনেগেডস কিনেছিল। কিন্তু পাক বোর্ডের সিদ্ধান্তের পর তাঁদের আর খেলা হবে না।
আরও পড়ুন:
‘জিয়ো নিউজ়’-এর রিপোর্টে বলা হয়েছে, পারফরম্যান্সের উপর নির্ভর করে পরবর্তীতে এনওসি দেওয়া হবে। পাকিস্তান ক্রিকেট বোর্ড একটি পরীক্ষা নেবে। সেই পরীক্ষায় যাঁরা পাশ করতে পারবে তাঁদেরই বিদেশের লিগে খেলার অনুমতি দেওয়া হবে। সেই পরীক্ষায় পাশ করতে না পারলে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে থেকে নিজেদের খেলার উন্নতি করতে হবে ক্রিকেটারদের। তার পরেই তাঁরা বিদেশি লিগে খেলার কথা ভাবতে পারবেন।
পাকিস্তান ক্রিকেট বোর্ড স্পষ্ট করে দিয়েছে, আগে দেশের হয়ে খেলা। যদি দেশের প্রয়োজন হয় তা হলে বিদেশের লিগ খেলার মাঝেও ক্রিকেটারদের ফিরে আসতে হবে। পাক বোর্ডের এই নির্দেশ থেকে পরিষ্কার, ক্রিকেটারদের শৃঙ্খলার বাঁধনে বাঁধতে চাইছেন তাঁরা। সেই পথেই প্রথম পদক্ষেপ করেছে বোর্ড।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভির থেকে ট্রফি নিতে চায়নি ভারত। ট্রফি ছাড়াই উৎসব করে তারা। পুরস্কার বিতরণী অনুষ্ঠান দেড় ঘণ্টা পরে শুরু হয়।
- এশিয়া কাপের শুরু থেকেই ভারত বনাম পাকিস্তান ম্যাচে দেখা দিয়েছে বিতর্ক। ফাইনালও ব্যতিক্রম নয়।
-
এশিয়া কাপের করমর্দন বিতর্ক বিশ্বকাপেও! পাক ক্রিকেটারদের সঙ্গে রবিবার হাত মেলানো নয়, হরমনপ্রীতদের বলে দিল বোর্ড
-
ট্রফি বিতর্কে নকভির পোস্ট, ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই, কাপ নিতে চাইলে আমার দুবাইয়ের দফতরে আসুক ভারত!
-
অবশেষে বিসিসিআইয়ের কাছে দুঃখপ্রকাশ নকভির? তবু নাছোড় ভারতীয় বোর্ডের ইমপিচমেন্টের হুমকি পাক কর্তাকে
-
‘২০২২ সালে জয় শাহও তো ট্রফি দেননি!’ ভারতীয় বোর্ডের ইয়র্কারেই নাকি ‘বোল্ড’ পাক কর্তা নকভি, ভারতের পাশে আরও তিন দেশ
-
ভারতের প্যাঁচে সমস্যায় পাকিস্তান অধিনায়ক! সলমনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত ভারতীয় বোর্ডের