Advertisement
E-Paper

দুই ওপেনার, বিরাট সাজঘরে, বাংলাদেশের বিরুদ্ধে ৩০ ওভারে ভারতের স্কোর ১০০/৩

চট্টগ্রামে প্রথম টেস্টে মধ্যাহ্নভোজে ভারতের স্কোর ৮৫/৩। দু’টি উইকেট নিয়েছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। রান পাননি বিরাট, রাহুলরা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২২ ১২:০৭
বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে মাত্র ১ রান করে আউট বিরাট কোহলি।

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে মাত্র ১ রান করে আউট বিরাট কোহলি। —ফাইল চিত্র

রান পেলেন না বিরাট কোহলি। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে মাত্র ১ রান করে আউট ভারতের প্রাক্তন অধিনায়ক। রান পেলেন না ভারতের দুই ওপেনারও। চট্টগ্রামে প্রথম টেস্টে মধ্যাহ্নভোজে ভারতের স্কোর ৮৫/৩। দু’টি উইকেট নিয়েছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের অধিনায়ক লোকেশ রাহুল। এই ম্যাচে চোটের জন্য খেলতে পারছেন না রোহিত শর্মা। তাঁর জায়গায় অধিনায়ক রাহুল। চট্টগ্রামের ব্যাটিং সহায়ক পিচে তাঁর সঙ্গে ওপেনার হিসাবে নেমেছিলেন শুভমন গিল। কিন্তু তাঁরা মাত্র ৪১ রানের জুটি গড়েন। তাইজুলের বলে প্যাডেল সুইপ মারতে গিয়ে ক্যাচ দিলেন শুভমন। ৪০ বলে ২০ রান করে সাজঘরে তিনি। ব্যাটের উপরের দিকে বল লেগে ক্যাচ উঠে যায়।

বেশি ক্ষণ ক্রিজে টিকতে পারেননি রাহুলও। ভারতের অধিনায়ক মাত্র ২২ রান করে বোল্ড হয়ে যান। খালেদ আহমেদের বল অফস্টাম্পের বাইরে ছিল। পয়েন্টের দিকে খেলতে গিয়েছিলেন রাহুল। কিন্তু ব্যাটে লেগে বল ভিতরে ঢুকে এসে উইকেট ভেঙে দেয়। রাহুল যে ছন্দে নেই তা আবারও দেখা গেল বুধবার।

দুই ওপেনার ফেরার পর ভারতের হয়ে বড় রান তোলার দায়িত্ব ছিল চেতেশ্বর পুজারা এবং বিরাটের। কিন্তু শেষ এক দিনের ম্যাচে শতরান করা বিরাট এ দিন মাত্র ১ রান করলেন। তাইজুলের বলে এলবিডব্লিউ হন তিনি। বলের লাইন ফস্কেছিলেন বিরাট। ৪৮ রানের মধ্যে ৩ উইকেট হারায় ভারত।

এই ম্যাচে ফিরে এসেছেন ঋষভ পন্থ। এক দিনের সিরিজ়ে খেলতে পারেননি তিনি। টেস্ট সিরিজ়ে ফিরে এসেছেন পন্থ (২৯ রানে অপরাজিত)। তিনি এবং পুজারা (১২ রানে অপরাজিত) মধ্যাহ্নভোজের আগে পর্যন্ত ক্রিজে রয়েছেন।

India Vs Bangladesh Virat Kohli Team India KL Rahul
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy