গত চ্যাম্পিয়ন্স ট্রফির পর ভারতের হয়ে খেলার সুযোগ পাননি মহম্মদ শামি। ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে ৬৭ উইকেট নেওয়ার পরেও তাঁকে ব্রাত্য করে রেখেছেন অজিত আগরকর, গৌতম গম্ভীরেরা। দীর্ঘ দিন জাতীয় দলের বাইরে থাকলেও ৩৫ বছরের জোরে বোলার এখনই অবসরের কথা ভাবছেন না। আইপিএলে মাঠে নামার আগে ক্রিকেটজীবন নিয়ে মুখ খুলেছেন বাংলার ক্রিকেটার।
এ বার লখনউ সুপার জায়ান্টসের হয়ে আইপিএল খেলবেন শামি। গত নিলামের আগে সানরাইজার্স হায়দরাবাদ থেকে তাঁকে কিনে নিয়েছে সঞ্জীব গোয়েন্কার দল। সম্প্রতি একটি সাক্ষাৎকারে শামিকে প্রশ্ন করা হয়, ‘‘অবসর নিয়ে কিছু ভাবছেন?’’ জবাবে তিনি বলেছেন, ‘‘যে দিন ক্রিকেট একঘেয়ে লাগবে, সে দিন সিদ্ধান্ত নেব। এই মুহূর্তে অবসর নিয়ে কিছুই ভাবছি না। এই ধরনের ভাবনা নিরুৎসাহ করে।’’ শামি আরও বলেছেন, ‘‘অবসরের ব্যাপারটা ব্যক্তিগত। কেউ ক্লান্ত হয়ে পড়লে অবসরের কথা ভাবে। কোনও বিষয় একঘেয়ে লাগলে ক্লান্তি আসে। আগেও বলেছি, যে দিন সকালে ঘুম ভাঙার পর ক্রিকেট একঘেয়ে মনে হবে, সে দিনই অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেব।’’
ক্লান্তি বা একঘেয়েমি নিয়ে ক্রিকেট খেলতে চান না শামি। তিনি বলেছেন, ‘‘যে দিন ক্লান্ত বা একঘেয়ে লাগবে, সে দিনই খেলা ছেড়ে দেব। এ পর্যন্ত কোনও দিন তেমন কিছু মনে হয়নি। খেলাটা এখনও উপভোগ করছি। ভাল পারফর্ম করছি। ইতিবাচক ভাবেই ভাবতে চাইছি।’’
এ বার নতুন দলের হয়ে আইপিএল খেলবেন। আপনার লক্ষ্য কী? শামি বলেছেন, ‘‘বোলার হিসাবে নিজের ১০০ শতাংশ দিতে চাই। নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন এবং প্রত্যাশা পূরণের চেষ্টা করব। আমি শুধু চেষ্টাই করতে পারি। নিজের ভাগ্য পরিবর্তন করতে পারি না। বাকিটা দেখা যাবে। দেখুন, লখনউ কর্তৃপক্ষ আমার উপর আস্থা রেখেছেন। আমিও দলের জন্য নিজের সবটা উজাড় করে দেব। আসল হল তৃপ্তি পাওয়া। সেটা অনুশীলনে হোক বা ম্যাচে।’’
আরও পড়ুন:
২০২৩ সালের আইপিএলে সবচেয়ে বেশি উইকেট নিয়েছিলেন শামি। জিতেছিলেন বেগনি টুপি। সে বার তিনি ছিলেন গুজরাত টাইটান্সে। পরের বছর চোটের জন্য খেলতে পারেননি। গত বছর তিনি ছিলেন হায়দরাবাদ শিবিরে। তারও আগে পঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস এবং কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে শামির। লখনউ তাঁর ষষ্ঠ দল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
-
১৬:৪৮
বেঙ্গালুরুকে আইপিএল দিতে না পারলেও আক্ষেপ থাকত না! কোহলি খেলে চলেছেন নির্দিষ্ট লক্ষ্যে, ৩৭-এও প্রতিদিন মাঠে নামতে তৈরি বিরাট -
১৩:৩৯
পঞ্জাবের বিরুদ্ধে জয়ের আনন্দ মাটি, আম্পায়ারকে গালিগালাজ করায় শাস্তি মুম্বইয়ের ব্যাটিং কোচ পোলার্ডের -
১১:৩৭
শুধু অধিনায়ক নন, আইপিএল শেষে কোপ পড়বে গোটা কোচিং দলের উপর, সকলের পারফরম্যান্সেই ক্ষুব্ধ দল -
পচা শামুকে পা কাটল পঞ্জাবের! টানা পাঁচ ম্যাচে হেরে শ্রেয়সদের প্লে-অফে ওঠার রাস্তা আরও কঠিন হল, তিলকের ব্যাট জেতাল মুম্বইকে
-
‘আর রেকর্ডের পিছনে ছুটি না!’ কেকেআরের বিরুদ্ধে ন’টি নজির গড়ে জানালেন কোহলি, এখন শুধু একটিই লক্ষ্য বিরাটের