পাকিস্তানের বিরুদ্ধে টস হারল ভারত। প্রথমে ব্যাট করতে হবে সূর্যকুমার যাদবদের। ভারতের প্রথম একাদশে ফিরেছেন অভিষেক শর্মা। অর্থাৎ, এক ম্যাচ খেলেই আবার বাইরে বসতে হচ্ছে সঞ্জু স্যামসনকে। ভারতের প্রথম একাদশে আরও একটি বদল হয়েছে। দলে ঢুকেছেন কুলদীপ যাদব। বাদ পড়েছেন অর্শদীপ সিংহ।
বিশ্বকাপের প্রথম ম্যাচে আমেরিকার বিরুদ্ধে নামার আগেই পেটের সমস্যায় কাহিল হয়ে পড়েছিলেন অভিষেক। সেই পরিস্থিতিতেই নেমেছিলেন তিনি। কিন্তু ফিল্ডিং করতে পারেননি। নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে দিল্লির হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল অভিষেককে। সেই ম্যাচে খেলতে পারেননি তিনি। পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক খেলবেন কি না, তা নিয়ে সংশয় ছিল। অবশেষে জানা গেল, অভিষেক খেলছেন।
অভিষেক যে রবিবারের ম্যাচে খেলতে পারেন তার ইঙ্গিত আগের দিন সাংবাদিক বৈঠকেই দিয়েছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। শনিবার অনুশীলনে ৪৫ মিনিট অনুশীলন করেছিলেন অভিষেক। দেখে মনে হয়নি, কোনও সমস্যা হচ্ছে তাঁর। ম্যাচের আগে টস শেষে সূর্য জানিয়ে দেন, অভিষেক ফিরছেন। তাঁর নাম ঘোষণার পরেই চিৎকার শুরু হয় ভারতীয় দর্শকদের মধ্যে। পরে দেখা যায়, খেলতে নামার আগে শেষ মুহূর্তের অনুশীলনে ব্যস্ত ভারতের বাঁহাতি ওপেনার।
আরও পড়ুন:
পাকিস্তানের বিরুদ্ধে স্পিন আক্রমণের শক্তি বাড়িয়েছে ভারত। সেই ইঙ্গিতও আগেই পাওয়া গিয়েছিল। কারণ, শ্রীলঙ্কার মাটিতে স্পিনারেরা সাহায্য পান। পাশাপাশি অর্শদীপ খুব একটা ভাল ছন্দে নেই। ফলে তাঁর বদলে কুলদীপকে খেলানো হচ্ছে। ফলে বরুণ চক্রবর্তী ও অক্ষর পটেলের সঙ্গে কুলদীপকেও জুড়ে দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ পেসার হিসাবে রয়েছেন জসপ্রীত বুমরাহ। পাশাপাশি হার্দিক পাণ্ড্য ও শিবম দুবে রয়েছেন। তাঁরাও পেস বল করতে পারেন। তবে ফর্মে না থাকা রিঙ্কু সিংহকে আরও একটি সুযোগ দেওয়া হয়েছে। ব্যাটিং গভীরতা বাড়ানোর জন্য প্রথম একাদশে রয়েছেন তিনি।
ভারতের প্রথম একাদশ— অভিষেক শর্মা, ঈশান কিশন, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিংহ, হার্দিক পাণ্ড্য, শিবম দুবে, অক্ষর পটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- গত বারের টি২০ বিশ্বকাপজয়ী হিসাবে খেলতে নেমেছে ভারত। ঘরের মাঠে ট্রফি ধরে রাখার লড়াই তাদের।
- বিশ্বকাপের ঠিক আগেই বাংলাদেশকে বাতিল করে দিয়েছে আইসিসি। নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলছে শ্রীলঙ্কায়।
- ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বার প্রতিযোগিতা যৌথ ভাবে আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা।
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ গড়াপেটা? আইসিসির নজরে রানার্স নিউ জ়িল্যান্ডের ম্যাচ, তদন্তে দুর্নীতি দমন শাখা
-
নির্বাচনের পাশাপাশি বিশ্বকাপ না খেলা নিয়েও তদন্ত, বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে চাপ বাড়ছে ক্রিকেট বোর্ডের উপর
-
বাড়ির সামনে চিত্রসাংবাদিকদের ভিড়, দেশের নাম উজ্জ্বল করার কথা শুনেই ভিডিয়ো মোছার অনুরোধ দুবের
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ, পাকিস্তান বিতর্কে অবশেষে মুখ খুললেন জয় শাহ, দুই দেশকেই সতর্কবার্তা আইসিসি প্রধানের
-
ভারত এতটাই শক্তিশালী, সুবিধামতো পিচ বানানোর দরকারই পড়ে না! অভিযোগ উঠতেই মুখের উপর জবাব গম্ভীরের