গত মঙ্গলবার থেকে পুরোদমে অনুশীলন শুরু করলেও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলেননি মহেন্দ্র সিংহ ধোনি। তিনি কবে খেলবেন, তা নিয়ে জল্পনা চলছে। আইপিএলের প্রায় অর্ধেক হয়ে যাওয়ার পরও অন্ধকারে চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষও!
ধোনিকে নিয়ে কোনও সদুত্তর দিতে পারছেন না স্টিফেন ফ্লেমিংয়েরা। মুম্বই ম্যাচের পরও এক রকম আমতা আমতা করেছেন চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইকেল হাসি। চোট সারিয়ে ধোনি পুরোদমে অনুশীলন শুরু করায় ক্রিকেটপ্রেমীদের একাংশ মনে করেছিলেন, মুম্বইয়ের বিরুদ্ধে গুরূত্বপূর্ণ ম্যাচে হয়তো খেলবেন চেন্নাইয়ের প্রাক্তন অধিনায়ক। কিন্তু বৃহস্পতিবারও তিনি না খেলায় হতাশ হয়েছেন ধোনিভক্তেরা। তাঁদের আশা দিতে পারেনি চেন্নাই শিবিরও।
মুম্বই ম্যাচের পর হাসি বলেছেন, ‘‘ধোনি দ্রুত উন্নতি করছে। দ্রুত ম্যাচে ফেরার জন্য কঠিন পরিশ্রম করছে। আমরা জানি, ওর খেলা দেখার জন্য ভক্তেরা অপেক্ষা করছে। আমাদের মনে হয়, কয়েকটা ম্যাচ পর ধোনি খেলতে পারবে। নিজের ১০০ শতাংশ দেওয়ার কাছাকাছি জায়গায় পৌঁছে গিয়েছে। নেটে ভাল ব্যাট করছে। মনে হচ্ছে ভাল ফর্মেও রয়েছে। তবে উইকেটের মাঝে দ্রুত দৌড়োতে একটু সমস্যা হচ্ছে।’’ হাসির কথায় বোঝা গিয়েছে, ধোনি এখনও সম্পূর্ণ ম্যাচ ফিট নন। আরও কিছু দিন সময় লাগবে তাঁর। কত দিন পর ধোনি খেলতে পারবেন, তা নিশ্চিত করে বলতে পারেননি চেন্নাইয়ের ব্যাটিং কোচ। এ ক্ষেত্রে কিছুটা আমতা আমতা করেছেন তিনি।
ধোনির কাফ মালসের (পায়ের) চোট সারলেও কিছুটা অস্বস্তি রয়েছে। ধোনি কি উইকেটরক্ষক-ব্যাটার হিসাবে খেলবেন না ইমপ্যাক্ট সাব হিসাবে শুধু ব্যাটিং করবেন? তা-ও বলতে পারেননি হাসি। শেষ দিকের ওভারে ব্যাট করলে দ্রুত খুচরো রান নিতে হবে। এই জায়গাতেই সমস্যা রয়েছে তাঁর। হাসি বলেছেন, ‘‘আমি নিশ্চিত ধোনিকে উইকেটরক্ষক হিসাবে দেখা যাবে। ওর কাফ মাসলের চোট আমাদের ভাবাচ্ছে। ঝুঁকি নিতে চাইছি না আমরা। দৌড়োতে সমস্যা হচ্ছে। ইনিংসের শেষ দিকে এক রানকে দুই বা দুই রানকে তিনে পরিণত করতে হয়। এটা খুব গুরুত্বপূর্ণ। এই ধকল ধোনির পা নিতে পারছে কিনা, সে ব্যাপারে আমাদের নিশ্চিত হতে হবে। ওর দক্ষতা নিয়ে কারও সংশয় নেই। ধোনি উইকেটরক্ষক হিসাবে কেমন বা কী করতে পারে, তা সকলে জানে। ভাল ব্যাটও করছে। পা নিয়ে ধোনি নিজের সম্পূর্ণ আত্মবিশ্বাসী হওয়া জরুরি। আমরা অপেক্ষায় রয়েছি।’’
আরও পড়ুন:
হাসির কথা থেকেই পরিষ্কার, ক্রিকেটপ্রেমীদের মতো চেন্নাই কর্তৃপক্ষও ধোনির ম্যাচে ফেরা নিয়ে অন্ধকারে রয়েছেন। নিশ্চিত ভাবে কিছু বলতে পারছেন না। শুধু পরিস্থিতির উন্নতির কথা বলা হচ্ছে চেন্নাই কর্তৃপক্ষের তরফে। ক্রিকেটপ্রেমীদের একাংশের আশঙ্কা, হাসিদের অপেক্ষা আইপিএল শেষ হওয়ার আগে শেষ হবে তো?
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী