Advertisement
E-Paper

Yuzvendra Chahal: চহালের বিবাহবিচ্ছেদ? স্ত্রী ধনশ্রী নামের পাশ থেকে সরিয়ে দিলেন স্বামীর পদবি

চহাল এবং ধনশ্রীর এই দুই কাজেই তাঁদের বিবাহবিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ে। কিন্তু সেই খবর অস্বীকার করলেন চহাল।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২২ ১৯:২১
ধনশ্রী এবং চহালের সম্পর্কে ফাটল?

ধনশ্রী এবং চহালের সম্পর্কে ফাটল? —ফাইল চিত্র

যুজবেন্দ্র চহাল এবং ধনশ্রী বর্মার বিবাহবিচ্ছেদ হবে? এমন খবরই ছড়িয়ে পড়েছিল। কিন্তু তার কোনও সত্যতা এখনও পর্যন্ত পাওয়া যায়নি। যেটা জানা গিয়েছে, ইনস্টাগ্রামে ধনশ্রী তাঁর নামের পাশ থেকে চহালের নাম সরিয়ে দিয়েছেন। সেই সঙ্গে চহাল ইনস্টাগ্রামে স্টোরি দিয়েছেন ‘নতুন জীবন শুরু হচ্ছে’। তাঁদের সম্পর্কে ভুল খবর ছড়াতে বারণ করলেন চহাল।

চহাল এবং ধনশ্রীর এই দুই কাজেই তাঁদের বিবাহবিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ে। সংবাদ সংস্থা এএনআইয়ের নাম নিয়ে এই ভুল খবর ছড়ানো হয়েছিল। এএনআইয়ের পক্ষ থেকেও টুইট করে জানানো হয় যে তাদের কাছে এমন কোনও খবর নেই। নেটমাধ্যমে আগেও নিজের নামের পাশ থেকে হঠাৎ স্বামী বা স্ত্রীয়ের নাম সরিয়ে নিলে বিবাহবিচ্ছেদের খবর ছড়িয়ে পড়েছে। এ বারও তেমনই ঘটেছিল।

২০২০ সালে ডিসেম্বরে বিয়ে হয় চহাল এবং ধনশ্রীর। ভারতীয় দলের স্পিনার ইনস্টাগ্রামে লেখেন, ‘সকলকে অনুরোধ আমাদের সম্পর্কে কোনও মিথ্যে খবর ছড়াবেন না। দয়া করে এটা বন্ধ করুন। সকলকে ভালবাসা জানাই।’

চহালের পোস্ট।

চহালের পোস্ট। ছবি: ইনস্টাগ্রাম থেকে

এশিয়া কাপের দলে রয়েছেন চহাল। তাঁকে সেই প্রতিযোগিতায় দেখা যাবে। ভারতের টি-টোয়েন্টি দলের অন্যতম সদস্য তিনি।

Yuzvendra Chahal Dhanashree Verma Team India Asia Cup 2022
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy