শুক্রবার মুস্তাফিজুর রহমানের পরিবর্তে ব্লেসিং মুজারাবানির নাম ঘোষণা করেছে কলকাতা নাইট রাইডার্স। এ বার আরও এক পরিবর্তের খোঁজে তারা। আইপিএলের আগামী মরসুমে হর্ষিত রানার খেলার সম্ভাবনা প্রায় নেই। ফলে এখন থেকেই পরিবর্ত খুঁজছে কেকেআর। হর্ষিতের পরিবর্তে পাঁচ পেসারের দিকে নজর তাদের। এই পাঁচ জনের মধ্যে এক জনকে নিতে পারে কলকাতা।
সম্ভাব্য পাঁচ পরিবর্ত
আকাশ মাধোয়াল
ডানহাতি এই পেসারের আইপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে। ২০২৩ ও ২০২৪ সালে তিনি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন। ২০২৫ সালে খেলেছেন রাজস্থান রয়্যালসের হয়ে। মুম্বইয়ের হয়ে দুই মরসুমে ১৩ ম্যাচে ১৯ উইকেট নিয়েছেন তিনি। সেরা বোলিং ৫ রান দিয়ে ৫ উইকেট। রাজস্থানের হয়ে চার ম্যাচে নিয়েছেন ৪ উইকেট। নতুন বলের পাশাপাশি ডেথ ওভারেও ভাল বল করেন তিনি। বলের গতি রয়েছে। ভাল ইয়র্কার দিতে পারেন। ফলে হর্ষিতের বদলি হিসাবে তিনি কেকেআরের নজরে রয়েছেন।
সিমরজিৎ সিংহ
এই ডানহাতি পেসারেরও আইপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে। ২০২২ ও ২০২৪ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন তিনি। ২০২৫ সালে খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। চেন্নাইয়ের হয়ে ১০ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন তিনি। সেরা বোলিং ২৬ রান দিয়ে ৩ উইকেট। হায়দরাবাদের হয়ে চার ম্যাচে ২ উইকেট নিয়েছেন সিমরজিৎ। নতুন বলে ভাল বল করেন তিনি। গতিও রয়েছে। ইডেনের উইকেটে ভাল বিকল্প হতে পারেন তিনি।
চেতন সাকারিয়া
আইপিএলে চার মরসুম খেলার অভিজ্ঞতা রয়েছে এই বাঁহাতি পেসারের। ২০২১ সালে রাজস্থান রয়্যালসের হয়ে ১৪ ম্যাচে ১৪ উইকেট নিয়েছিলেন সাকারিয়া। ২০২২ ও ২০২৩ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে পাঁচ ম্যাচে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। ২০২৫ সালে তাঁকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। যদিও মাত্র একটি ম্যাচ খেলেছিলেন তিনি। উইকেট পাননি। বাঁহাতি পেসারের ফাঁক ভরাট করতে পারেন সাকারিয়া। গতির বৈচিত্র রয়েছে। যেহেতু তিনি কেকেআরে আগের বছর ছিলেন, তাই তাঁর উপর আবার ভরসা করতে পারে শাহরুখ খানের দল।
আরও পড়ুন:
নবদীপ সাইনি
ভারতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে এই ডানহাতি পেসারের। তবে চোট তাঁকে ভুগিয়েছে। আইপিএলে পাঁচ বছর খেলেছেন নবদীপ। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ২৮ ম্যাচে ১৭ উইকেট নিয়েছেন তিনি। ২০২২ ও ২০২৩ সালে রাজস্থানের হয়ে খেলে একটিও উইকেট পাননি তিনি। তবে নবদীপের অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতা কাজে লাগাতে তাঁকে নিতে পারে কেকেআর।
রাজ লিম্বানী
অনূর্ধ্ব-১৯ স্তরে নজর কেড়েছেন ডানহাতি এই পেসার। কেকেআর তরুণ প্রতিভার দিকে নজর দেয়। অতীতে কমলেশ নাগারকোটি ও শিবম মাভির ক্ষেত্রে সেটা দেখা গিয়েছে। তাই হর্ষিতের পরিবর্ত হিসাবে রাজকে দলে নিতে পারে কেকেআর।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী