বদলে গিয়েছেন অভিষেক শর্মা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ও পরের অভিষেকে ফারাক রয়েছে। সেই ফারাক তৈরি করে দিয়েছেন গৌতম গম্ভীর। টি-টোয়েন্টি বিশ্বকাপে আট ম্যাচে ১৪১ রান করেছেন অভিষেক। ফর্ম ভাল না থাকলেও এই বিশ্বকাপ বদলে দিয়েছে তাঁকে।
আইসিসি ক্রমতালিকায় টি-টোয়েন্টির এক নম্বর ব্যাটার হিসাবে খেলতে নামলেও শূন্যের হ্যাটট্রিক দিয়ে প্রতিযোগিতা শুরু হয়েছিল তাঁর। একের পর এক ম্যাচে রান পাচ্ছিলেন না। তার পরেও প্রধান কোচ গৌতম গম্ভীর ভরসা দেখিয়েছিলেন তাঁর উপর। সেই ভরসার জেরেই কঠিন সময় শেষ পর্যন্ত কাটিয়ে উঠতে পেরেছিলেন তিনি।
‘হিন্দুস্তান টাইমস’-এ এক সাক্ষাৎকারে সেই কঠিন সময়ের কথা বলেছেন অভিষেক। তিনি বলেন, “গৌতি ভাই খুব সৎ মানুষ। যা বলার পরিষ্কার বলেন। লুকিয়ে রাখেন না। কঠিন সময়ে গৌতি ভাই বার বার বলছিলেন, জটিল কিছু না ভাবতে। দলে আমার যা কাজ, আমি যে ভাবে খেলি, সেটাই চালিয়ে যেতে। সাহস দেখাতে।” অভিষেক আরও বলেন, “গৌতি ভাই বলেছিলেন, একটা ভাল ইনিংস ছন্দ ফিরিয়ে দেবে। একটা ভাল ইনিংস দলকে জেতাবে। আমি খুব খুশি যে শেষ পর্যন্ত ফাইনালে সেটা এসেছে।”
বিশ্বকাপে আট ম্যাচে ১৪১ রানের মধ্যে ফাইনালেই ২১ বলে ৫২ রানের ইনিংস খেলেছেন অভিষেক। ১৮ বলে অর্ধশতরান করেছেন। ভারতের জয়ের ভিত গড়ে দিয়েছিলেন তিনি। কোচ ও দলের ভরসার কারণেই তিনি সেটা করতে পেরেছেন বলে জানিয়েছেন ভারতীয় ব্যাটার। অভিষেক বলেন, “বার বার শুরুতেই আউট হয়ে গেলে খারাপ লাগে। কারণ, প্রত্যেকে দলের জন্য খেলতে চায়। সেটা না হলে ভাল লাগে না। আমি ভাগ্যবান ছিলাম যে, এতটা সাহায্য পেয়েছি। কোচ, অধিনায়ক, সতীর্থেরা পাশে থেকেছে। আমিও আগের ম্যাচের ভাবনা ভুলে পরের ম্যাচে খেলতে নেমেছি।”
আরও পড়ুন:
অভিষেক জানিয়েছেন, বিশ্বকাপ অনেকটা বদলে দিয়েছে তাঁকে। তিনি বুঝে গিয়েছেন, ক্রিকেটে শারীরিক ক্ষমতার থেকেও মানসিক ক্ষমতার গুরুত্ব কতটা বেশি। অভিষেক বলেন, “কয়েকটা ইনিংস ভাল লাগছিল। কয়েকটা ইনিংসে রান পাইনি। তবে বুঝেছি, ক্রিকেটে মানসিক জোর কতটা জরুরি। পরিস্থিতি যা-ই হোক না কেন, ইতিবাচক থাকতে হবে। মানসিক জোর না থাকলে কঠিন সময় কাটানো মুশকিল। পাশাপাশি পরিশ্রম করে যেতে হবে। বিশ্বকাপ আমাকে এই শিক্ষাটা দিয়েছে। বিশ্বকাপ আমাকে বদলে দিয়েছে।”
এ বার সামনে আইপিএল। সানরাইজ়ার্স হায়দরাবাদের হয়ে খেলবেন অভিষেক। বিশ্বকাপের খারাপ সময় কাটিয়ে আবার পুরনো রূপে তাঁকে দেখা যাবে কি না, সে দিকেই তাকিয়ে সকলে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- গত বারের টি২০ বিশ্বকাপজয়ী হিসাবে খেলতে নেমেছে ভারত। ঘরের মাঠে ট্রফি ধরে রাখার লড়াই তাদের।
- বিশ্বকাপের ঠিক আগেই বাংলাদেশকে বাতিল করে দিয়েছে আইসিসি। নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলছে শ্রীলঙ্কায়।
- ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বার প্রতিযোগিতা যৌথ ভাবে আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা।
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ গড়াপেটা? আইসিসির নজরে রানার্স নিউ জ়িল্যান্ডের ম্যাচ, তদন্তে দুর্নীতি দমন শাখা
-
নির্বাচনের পাশাপাশি বিশ্বকাপ না খেলা নিয়েও তদন্ত, বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে চাপ বাড়ছে ক্রিকেট বোর্ডের উপর
-
বাড়ির সামনে চিত্রসাংবাদিকদের ভিড়, দেশের নাম উজ্জ্বল করার কথা শুনেই ভিডিয়ো মোছার অনুরোধ দুবের
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ, পাকিস্তান বিতর্কে অবশেষে মুখ খুললেন জয় শাহ, দুই দেশকেই সতর্কবার্তা আইসিসি প্রধানের
-
ভারত এতটাই শক্তিশালী, সুবিধামতো পিচ বানানোর দরকারই পড়ে না! অভিযোগ উঠতেই মুখের উপর জবাব গম্ভীরের