এখনও আইপিএল শুরুই হয়নি। তার মধ্যেই কি অশান্তি শুরু হয়ে গিয়েছে সানরাজ়ার্স হায়দরাবাদ শিবিরে? নইলে প্রস্তুতি ম্যাচে কেন পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল? প্রস্তুতি ম্যাচে ঈশান কিশনকে আউট করে উত্তেজিত অঙ্গভঙ্গি করেছেন বোলার জিশান আনসারি।
এই ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে দিয়েছে হায়দরাবাদ দলই। ‘এসআরএইচ এ’ বনাম ‘এসআরএইচ বি’ দলের খেলা চলছিল। এসআরএইচ বি দলের ইনিংসের অষ্টম ওভারে এই ঘটনা ঘটেছে। তখন ব্যাট করছিলেন ঈশান ও লিয়াং লিভিংস্টোন। বল করছিলেন আনসারি। তাঁর এক ওভারে ২০ রান করেন ঈশান। তবে শেষ পর্যন্ত ঈশানকে আউট করেন তিনি।
তাঁর বলে এ ভাবে ঈশান হাত খুলে মারায় খুশি হতে পারেননি আনসারি। তাই ঈশান আউট হওয়ার পরেই আঙুলের ইশারায় তাঁকে সাজঘরে যাওয়ার নির্দেশ দিতে থাকেন আনসারি। বার বার একই কাজ করেন তিনি। ঈশানের কাছে এসে কিছু বলেন তিনি। পাল্টা ঈশানও কিছু বলেন। শেষে দেখা যায়, হাসতে হাসতে ফিরছেন ঈশান। তবে আনসারিকে দেখে বোঝা যাচ্ছিল, তিনি উত্তেজিত।
আরও পড়ুন:
এই ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল। অনেকে বলেছেন, প্রতিযোগিতা শুরুর আগে দলের মধ্যেই যদি এমন পরিবেশ থাকে, তা হলে মাঠে কী হবে। ঈশানকে আউট করে আনসারির এই অঙ্গভঙ্গির নিন্দা করেছেন অনেকে। আবার অনেকের মতে, খেলার মাঠে এই ধরনের ঘটনা ঘটতেই পারে। পরে নিশ্চয় বিষয়টি মিটিয়ে নিয়েছেন দুই ক্রিকেটার।
এ বারের আইপিএলে শুধু ব্যাটার নন, শুরুর দিকে অধিনায়কের ভূমিকাতেও দেখা যাবে ঈশানকে। প্যাট কামিন্স দলে যোগ দিতে না পারায় ভারতীয় ব্যাটারই নেতৃত্ব দেবেন। ফলে বাড়তি দায়িত্ব থাকবে তাঁর। চলতি মাসেই দেশের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন ঈশান। ভাল ব্যাট করেছেন। সেই ফর্ম আইপিএলেও বজায় রাখতে চান তিনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী