বছর দুয়েক আগে বেঙ্কটেশ আয়ারকে ২৩.৭৫ কোটি টাকা দিয়ে কিনেছিল কেকেআর। সে বার নামের প্রতি একেবারেই সুবিচার করতে পারেননি বেঙ্কটেশ। চূড়ান্ত ব্যর্থ হন। গত নিলামে ক্যামেরন গ্রিনকে ২৫.২০ কোটি টাকায় কিনেছে কেকেআর। তাঁর অবস্থাও কি বেঙ্কটেশের মতো হবে? উত্তর দিয়েছেন কেকেআরের সহকারী কোচ শেন ওয়াটসন।
তাঁর মতে, অর্থের প্রভাব একেবারেই পড়বে না গ্রিনের খেলায়। ওয়াটসন বলেন, “অতীতে এমন অনেক ক্রিকেটারকে দেখেছি যারা প্রচুর অর্থ পেয়েছিল। তাদের অনেককে ভেঙে পড়তে দেখেছি। প্রত্যাশার চাপের কারণে তারা আসল মঞ্চে খেলতেই পারেনি। কিন্তু ক্যামেরন ও ভাবে বিষয়টাকে দেখে না। দু’বছর আগে বেশ ভাল দামেই মুম্বই ওকে কিনেছিল। সে বার ভালই খেলেছিল।”
ওয়াটসনের মতে, খেলার প্রতি মনঃসংযোগ এবং সঠিক মানসিকতাই গ্রিনকে বাকিদের থেকে আলাদা করে দেয়। বলেছেন, “গ্রিন জানে আইপিএলে ওর হারানোর কিছু নেই। এই মানসিকতাই ওকে সাফল্য এনে দেবে। এই জন্যই তো দলগুলো ওর পিছনে অত টাকা ঢালে। ও যাতে খোলা মনে খেলতে পারে, নিজের সেরা ফর্মে থাকে। গত দুটো মরসুমে সেটা কতটা কাজে লেগেছে তা ওর পারফরম্যান্স দেখলেই বোঝা যাবে। গত দুটো সপ্তাহে ও যে ভাবে প্রস্তুতি নিয়েছে, যাতে অর্থের বোঝা ওর ঘাড়ে থাকবে বলে মনে হয় না। খুব খোলা মনে খেলছে ও। চেষ্টা করছে নিজেকে শান্ত রাখার।”
হর্ষিত রানা, আকাশদীপের চোটে পেস বোলিং বিভাগ দুর্বল হয়ে গিয়েছে কেকেআরের। ওয়াটসন জানিয়েছেন, শ্রীলঙ্কার মাথিশা পাথিরানাকে যত দ্রুত সম্ভব আনার চেষ্টা করছেন তাঁরা। ওয়াটসনের কথায়, “আপাতত অপেক্ষার মুহূর্ত চলছে। শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড আমাদের নির্দেশ দিচ্ছে। যত তাড়াতাড়ি হয় ওকে এখানে আনার চেষ্টা করছি। শ্রীলঙ্কা বোর্ডের মতোই পাথিরানাকে নিয়ে একই রকম চিন্তা রয়েছে আমাদের। কেকেআরের চিকিৎসকদের উপর ভরসা রাখার কথা বলেছি। আমরাও চাই পাথিরানা দ্রুত ফিট হোক। কোনও রকম জোর দিতে রাজি নই।”
আরও পড়ুন:
কেকেআরের সহকারী কোচ ইঙ্গিত দিয়েছেন, এই আইপিএলে হয়তো উইকেটকিপারের দায়িত্ব পালন করতে হবে অঙ্গকৃশ রঘুবংশীকে। কারণ টিম সেইফার্ট এবং তেজস্বী দাহিয়া ছাড়া আর বিশেষজ্ঞ কিপার নেই দলে। দু’জনেই সম্ভবত মুম্বই ম্যাচের প্রথম একাদশে থাকবেন না।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী