আইপিএল শুরুর চার দিন আগে ভবিষ্যতের নেতা বেছে ফেলল কলকাতা নাইট রাইডার্স। দলের সহ-অধিনায়ক হিসাবে বেছে নেওয়া হল রিঙ্কু সিংহকে। দলের প্রস্তুতি ম্যাচগুলিতে নেতৃত্ব দিচ্ছিলেন রিঙ্কু। তাঁর নেতৃত্ব পছন্দ হয়েছে কেকেআর কর্তৃপক্ষের।
আসন্ন আইপিএলে কেকেআরকে নেতৃত্ব দেবেন অজিঙ্ক রাহানেই। কয়েক দিন আগেই কেকেআর জানিয়ে দিয়েছে, গত বারের অধিনায়কের উপর এ বারও আস্থা রাখছে দল। তবে গত বারের সহ-অধিনায়ক বেঙ্কটেশ আয়ারকে এ বার দলে রাখেনি কেকেআর। তাই নতুন সহ-অধিনায়ক কে হবেন, তা নিয়ে আগ্রহ ছিল সমর্থকদের মধ্যে। মঙ্গলবার রিঙ্কুকে সহ-অধিনায়ক হিসাবে বেছে নেওয়ার কথা জানিয়ে দিলেন কেকেআর কর্তৃপক্ষ।
ইডেন গার্ডেন্সে কেকেআরের প্রস্তুতি ম্যাচগুলিতে কয়েক দিন ধরে নেতৃত্ব দিচ্ছিলেন রিঙ্কু। একটি দলের অধিনায়ক করা হয় তাঁকে। অন্য দলের নেতৃত্বে ছিলেন রাহানে। প্রস্তুতি ম্যাচে রিঙ্কুর নেতৃত্ব খুশি করে অভিষেক নায়ারদের। ভারতীয় দলের ব্যাটারের আগ্রাসী মেজাজের প্রশংসা করেন একাধিক সাপোর্ট স্টাফও। তা থেকে মনে করা হয়েছিল দলের কর্ণধার শাহরুখ খানের প্রিয় রিঙ্কুকেই সহ-অধিনায়ক করা হতে পারে। উল্লেখ্য, আগে জাতীয় স্তরের ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার তেমন অভিজ্ঞতা নেই রিঙ্কুর। উত্তরপ্রদেশের অধিনায়কত্ব পেয়েছেন তিনি। কিন্তু তা বেশি দিন নয়।
আরও পড়ুন:
মনে করা হচ্ছে, ভবিষ্যতের নেতা হিসাবে বেছে নেওয়া হয়েছে ২৮ বছরের রিঙ্কুকে। রাহানের অধীনে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের অন্যতম সেরা ফিনিশার। তাতে ভবিষ্যতে তাঁকে অধিনায়ক করা সহজ হবে। ২০১৮ সাল থেকে কেকেআরের হয়ে খেলছেন রিঙ্কু।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী