আবার প্রশ্ন তুললেন মহম্মদ শামি। আবার করলেন চ্যালেঞ্জ। এই বার পরিসংখ্যান তুলে ধরলেন বাংলার পেসার। বুধবার চলতি আইপিএলে নিজের প্রথম ম্যাচ খেলতে নামবেন শামি। নতুন দলের হয়ে নামার আগে আরও এক বার নির্বাচকদের কাঠগড়ায় দাঁড় করালেন তিনি।
শুভঙ্কর মিশ্রের পডকাস্টে শামি প্রশ্ন তোলেন, কেন তাঁকে টি-টোয়েন্টির বোলার হিসাবে ধরা হবে না। তিনি বলেন, “আমার মনে হয় না কারও পরিসংখ্যান দেখার প্রয়োজন রয়েছে। আমার মতে, যদি আপনার প্রতিভা ও দক্ষতা থাকে, তা হলে পরিসংখ্যানের কী কাজ। যদি আপনি ভাল খেলেন, তা হলে কাউকে ভয় পাওয়ার দরকার নেই।”
তার পর অবশ্য নিজেই পরিসংখ্যান তুলে ধরেন শামি। তিনি বলেন, “আইপিএলের পরিসংখ্যান দেখুন। আমার ধারেকাছে কোনও ভারতীয় বোলার রয়েছে? তার পরেও আমি টি-টোয়েন্টির বোলার নই। গত পাঁচ-ছ’বছরে ১৩০ উইকেট নিয়েছি। আর কী করতে হবে আমাকে?”
শামির পরিসংখ্যান ভুল নয়। গত সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সাত ম্যাচে ১৬ উইকেট নিয়েছেন তিনি। ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে আইপিএলে ৫৬ ম্যাচে ৭৩ উইকেট নিয়েছেন তিনি। তবে তাঁর ধারেকাছে কেউ নেই, এই দাবি ভুল। গত পাঁচ বছরে আইপিএলে জসপ্রীত বুমরাহ, আবেশ খান, অর্শদীপ সিংহ ও হর্ষল পটেল শামির থেকে বেশি উইকেট নিয়েছেন।
গত বছর ফেব্রুয়ারি মাসে শেষ বার ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের হয়ে টি-টোয়েন্টি খেলেছিলেন শামি। তার পর থেকে বুমরাহ ও অর্শদীপ দলের প্রধান দুই পেসারের জায়গা নিয়েছেন। তৃতীয় পেসার হিসাবে রয়েছেন হর্ষিত রানা। তিনি চোট পাওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে মহম্মদ সিরাজকে খেলিয়েছে ভারত। তার পরেও শামিকে নেওয়া হয়নি।
আরও পড়ুন:
চোট সারিয়ে ফেরার পর থেকে ব্রাত্য শামি। ভারতের প্রধান নির্বাচক অজিত আগরকর সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন, শামির চোট নিয়ে কোনও তথ্য তাঁদের কাছে নেই। জবাবে আগরকরকে নিশানা করে শামি জানিয়েছিলেন, তাঁর সঙ্গে কেউ যোগাযোগ করেননি। চোটের তথ্য দেওয়া কি তাঁর কাজ? আগরকরের বিরুদ্ধে যে তাঁর ক্ষোভ এখনও কমেনি তা শামির এই কথা থেকেই স্পষ্ট।
গত বছর আইপিএলে সানরাইজ়ার্স হায়দরাবাদে ছিলেন শামি। তবে ভাল খেলতে পারেননি তিনি। ফলে পরের দিকের ম্যাচে তাঁকে বাইরে বসতে হয়েছিল। তার পরেও এ বার নিলামের আগে ১০ কোটি টাকা দিয়ে শামিকে হায়দরাবাদ থেকে দলে নিয়েছে সঞ্জীব গোয়েন্কার লখনউ সুপার জায়ান্টস। দলের যা পেস আক্রমণ, তাতে শামিই নেতা। এখন দেখার, এ বারের আইপিএলের শুরুটা কেমন করেন তিনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী