চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে বৈভব সূর্যবংশীর ইনিংস দেখে ধারাভাষ্যকারদের মধ্যে কেউ কেউ বলছিলেন, এই ছেলেটা কী খেয়ে নেমেছে কে জানে। সেই প্রশ্নের জবাব নিজেই দিয়ে দিল বৈভব। আইপিএলে নিজের প্রথম ইনিংসেই ঝড় তোলার নেপথ্য রহস্য ফাঁস করে দিল সে।
চেন্নাইকে হারিয়ে টিমবাসে চেপে হোটেলে ফেরার সময় বৈভবের পিছনের আসনে বসেছিলেন ধ্রুব জুরেল। তিনি বৈভবকে বলেন, “দারুণ খেলেছ। আরও এক বার তোমার জাত চিনিয়েছ।” সেটা শুনে বৈভব বলে, “আজ রাজভোগ খেয়ে খেলতে নেমেছিলাম।” এ কথা বলে সে নিজেই হেসে ফেলে।
পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার মতো রাজ্যে মিষ্টির ধরন অনেকটা এক। তার মধ্যে রাজভোগ বেশ পরিচিত। সেই রাজভোগ খেয়েই নাকি নেমেছিল বৈভব। কিন্তু তার ব্যাটিং প্রতিপক্ষের মুখে তেতো লেগেছে।
আরও পড়ুন:
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে মাত্র ১২৭ রানে অল আউট হয়ে গিয়েছিল চেন্নাই। জবাবে রান তাড়া করতে নেমে বিধ্বংসী ব্যাটিং শুরু করে বৈভব। ম্যাট হেনরি, নুর আহমেদের মতো আন্তর্জাতিক বোলারদের পাড়ার স্তরে নামিয়ে আনে সে। প্রথম বল থেকে হাত খোলা শুরু করে বিহারের ১৫ বছরের ব্যাটার। অর্ধশতরানের পরেই সেটা থামে।
১৩ বলে ৩৮ রান ছিল বৈভবের। সেখান থেকে পর পর দু’টি ছক্কা মেরে অর্ধশতরান করে সে। যদিও বেশি ক্ষণ ক্রিজ়ে টিকতে পারেনি বৈভব। ১৭ বলে ৫২ রান করে আউট হয়ে যায় এই বাঁহাতি ওপেনার। চারটি চার ও পাঁচটি ছক্কা মারে সে। বৈভবের ব্যাটিং দেখে অবাক প্রাক্তনেরা। অনেকে তো এখনই তাকে ভারতীয় দলে সুযোগ দেওয়ার দাবি করেছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী