হারের ধাক্কায় বিধ্বস্ত চেন্নাই সুপার কিংস। হারের হ্যাটট্রিক হয়েছে তাদের। যা পরিস্থিতি তাতে পরের ম্যাচ জিততে না পারলে শুরুতেই প্লে-অফের অঙ্ক কঠিন হয়ে যাবে। ফর্মে থাকা দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কঠিন ম্যাচ রয়েছে চেন্নাইয়ের। তার আগে অবশ্য ভাল খবর চেন্নাই শিবিরে। অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন মহেন্দ্র সিংহ ধোনি। তবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের আগে ফিটনেস পরীক্ষা দিতে হবে ধোনিকে। তার পরেই ছাড়পত্র পাবেন তিনি। দিল্লি ম্যাচে ফিরতে পারেন দলের নির্ভরযোগ্য বিদেশি ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিসও।
প্রস্তুতির সময় পায়ের পেশিতে চোট পেয়েছিলেন ধোনি। ফলে প্রথম তিন ম্যাচে খেলেননি তিনি। অনুশীলন করলেও ম্যাচের দিন দলের সঙ্গে মাঠে যাননি। তাঁকে সময় দিয়েছে চেন্নাই। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচের আগে অনুশীলনে ব্যাটিংয়ে অতিরিক্ত সময় দেন ধোনি। তাঁকে দেখে মনে হয়নি, বিশেষ সমস্যা হচ্ছে।
‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানিয়েছে, এ বার ধোনির ফিটনেস পরীক্ষা হবে। তার পরেই খেলার অনুমতি পাবেন তিনি। এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম, চোট সারিয়ে ফিটনেস পরীক্ষা ছাড়া কোনও ক্রিকেটার খেলার অনুমতি পান না। তবে ধোনিকে দেখে মনে হচ্ছে, ফিটনেস পরীক্ষা পাশ করতে খুব একটা সমস্যা তাঁর হবে না। ১১ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে চেন্নাই। সেই ম্যাচে খেলতে পারেন ধোনি।
আরও পড়ুন:
ব্রেভিসকে নিয়েও খুশির খবর চেন্নাই শিবিরে। প্রস্তুতি শিবিরে তাঁরও পেশিতে টান ধরেছিল। দলের সঙ্গে গুয়াহাটি ও বেঙ্গালুরু গেলেও খেলেননি তিনি। ১০০ শতাংশ ফিট না থাকায় তাঁকে খেলানো হয়নি। দিল্লি ম্যাচের আগে আপাতত পাঁচ দিন সময় রয়েছে। এর মধ্যে ব্রেভিস খেলার জন্য ১০০ শতাংশ ফিট হয়ে যাবেন বলে আশা চেন্নাইয়ের।
বেঙ্গালুরু ম্যাচের আগে সেই কথা শোনা গিয়েছে কোচ স্টিফেন ফ্লেমিংয়ের মুখেও। তিনি বলেন, “আমাদের আশা, পরের ম্যাচে ব্রেভিসকে পাওয়া যাবে। এখনও পাঁচ দিন সময় আছে। পরের পাঁচ দিনের মধ্যে ব্রেভিস মাঠে নামার জন্য তৈরি হয়ে যাবে।” ব্রেভিস না থাকায় সমস্যায় পড়েছে চেন্নাইয়ের মিডল অর্ডার। চার বিদেশি খেলাতে পারছে না তারা। ব্রেভিস ফিরলে সেই সমস্যা অনেকটাই মিটবে বলে আশা চেন্নাইয়ের।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
-
০০:০৮
পাঁচ ম্যাচে হার থেকে আইপিএলের শেষ দিন পর্যন্ত লড়াই, দলের মানসিকতায় গর্বিত কেকেআর অধিনায়ক রাহানে -
২৩:২৫
সাত বলের হারাকিরিতে শেষ জয়ের স্বপ্ন! নিয়মরক্ষার ম্যাচেও দিল্লির কাছে হার রাহানের কেকেআরের -
১৯:০২
শেষ ম্যাচে ভরাডুবি কেকেআরের, দিল্লির কাছে ঘরের মাঠে আইপিএল শেষ রাহানেদের -
১৮:৩০
বুমরাহের লজ্জার নজির! ১১ বছরে প্রথম বার, দুঃস্বপ্নের মরসুম শেষ মুম্বইয়ের পেসারের -
১৮:১৯
দিল্লি ম্যাচের ২ ঘণ্টা আগে ১৮ কোটির বোলারকে নিয়ে মোহভঙ্গ কেকেআরের! নেওয়া হল পরিবর্ত ক্রিকেটারও