টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরেই ভারতের কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক সূর্যকুমার যাদব স্পষ্ট করে দিয়েছিলেন, দলে আর তারকাপুজোর কোনও জায়গা নেই। আইপিএলেও কি সেই জিনিস দেখা যাবে? সন্দেহপ্রকাশ করেছেন চেন্নাইয়ের প্রাক্তন ক্রিকেটার। তাঁর মতে, মহেন্দ্র সিংহ ধোনিকে বাদ দেওয়ার সাহস কারও নেই।
বয়সের কারণে আসন্ন ধোনি সব ম্যাচ খেলবেন না, এমন একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তবে চেন্নাইয়ে প্রাক্তন সুব্রহ্মনিয়ম বদ্রীনাথ জানালেন, ধোনিকে বসানোর সাধ্য কোনও কোচের নেই। তাই আইপিএলে সব ম্যাচেই দেখা যাবে তাঁকে।
আইপিএলের সব ক’টি মরসুম খেলেছেন তিনি। ১৯তম মরসুম খেলতে নামছেন এ বার। বয়সের কারণে ব্যাটিংয়ে ঘাটতি দেখা গিয়েছে। উইকেটকিপিংয়ের দক্ষতা রয়েছে আগের মতোই। মনে করা হচ্ছে, ধোনিকে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসাবে ব্যবহার করা হতে পারে। আবার সঞ্জু স্যামসনকে দলে নেওয়ার কারণে কিছু ম্যাচে বসানোও হতে পারে।
যদিও বদ্রীনাথ বলেছেন, “ধোনি সব ম্যাচে খেলবে এ রকম কোনও প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না জানি না। ওদের কর্তা বলেছেন যে সিদ্ধান্ত দলের পক্ষে ভাল সেটাই নেওয়া হবে। সে ক্ষেত্রে ফ্লেমিংকে (চেন্নাই কোচ) গিয়ে ধোনিকে বলতে হবে, তুমি এই ম্যাচে খেলছো না। আমরা তোমাকে বাদ দিচ্ছি। আমার মনে হয় না ফ্লেমিং কখনও এমন করবে। কী ভাবে ও ধোনিকে গিয়ে বাদ দেওয়ার কথা বলবে? আমার মতে ব্যাপারটা অসম্ভব।”
আরও পড়ুন:
বদ্রীনাথ আরও বলেছেন, “ফ্লেমিংই হোক বা অন্য কেউ, বিশ্বের কোনও সাপোর্ট স্টাফের ক্ষমতা নেই ধোনিকে গিয়ে বলার যে ও ইমপ্যাক্ট প্লেয়ার বা ও পরের ম্যাচে খেলবে না। কোনও সম্ভাবনাই নেই। ফলে ও সব ম্যাচে খেলবে এটা ধরে নেওয়াই ভাল।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী