এ বার কি নাম বদলে যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর? আইপিএল শুরু হওয়ার আগেই মালিকানা বদল হয়েছে তাদের। ১৬,৭০৬ কোটি টাকায় বিক্রি হয়ে গিয়েছে আরসিবি। নতুন মালিক কি নাম বদলে দেবেন? জানিয়ে দিলেন নতুন মালিক অনন্যা বিড়লা। পাশাপাশি আরসিবি বিক্রির পর মুখ খুলেছেন দলের প্রথম মালিক বিজয় মাল্য। আইপিএলের সবচেয়ে দামি দল হওয়ার কৃতিত্ব নিজেকে দিয়েছেন তিনি।
আরসিবি বিক্রি হওয়ার পর সমর্থকদের সবচেয়ে বড় প্রশ্ন দলের নাম নিয়ে। ২০০৮ সালে যখন আইপিএল শুরু হয়, তখন এই দলের নাম ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর। পরে ২০২৪ সালে শহরের নাম অনুযায়ী নাম বদলে হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এ বার কি সেই নামও বদলে যাবে?
সমর্থকদের স্বস্তি দিয়েছেন অনন্যা। আদিত্য বিড়লা গোষ্ঠীর কর্ণধার কুমার মঙ্গলম বিড়লার কন্যা অনন্যা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, “১৬,৭০৬ কোটি টাকায় আরসিবি বিক্রি হয়ে গিয়েছে। আদিত্য বিড়লা গোষ্ঠী, ডেভিড ব্লিটজ়ার ও ব্ল্যাকস্টোনের কনসোর্টিয়াম আরসিবি কিনেছে। তবে সমর্থকদের জন্য ভাল খবর যে, আদিত্য বিড়লা গোষ্ঠী জানাচ্ছে, দলের নাম রয্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুই থাকবে।” অনন্যা স্পষ্ট করে দিয়েছেন, হাত বদল হলেও নাম বদল হবে না কোহলিদের দলের।
আইপিএলের শুরুতে ৪৪৬ কোটি টাকায় বেঙ্গালুরু কিনেছিলেন বিজয় মাল্য। তখন মুম্বই ইন্ডিয়ান্সের পর আইপিএলের দ্বিতীয় দামি দল ছিল আরসিবি। কিন্তু ক্রিকেটের স্বার্থে দল কেনেননি মাল্য। ঋণখেলাপি মামলায় অভিযুক্ত মাল্য ভারত থেকে পালিয়ে বর্তমানে ব্রিটেনে থাকেন। সেখানেই একটি পডকাস্টে মাল্য বলেছেন, “আরসিবি কেনার একমাত্র উদ্দেশ্য ছিল আমার মদের ব্র্যান্ড রয়্যাল চ্যালেঞ্জের প্রচার। ক্রিকেটের প্রতি কোনও ভালবাসা ছিল না।”
২০১২-১৩ সালে বেঙ্গালুরুর মালিকানা নেয় ব্রিটিশ কোম্পানি দিয়াজিও পিএলসি। ইন্ডিয়ান আর্ম ইউনাইটেড স্পিরিট লিমিটেডের মাধ্যমে আরসিবি’র কর্মকাণ্ড সামলাত তারা। ২০১৬ সালে আইনি জটিলতায় জড়িয়ে পড়েন মাল্য। ফলে তাঁর হাত থেকে সব ক্ষমতা নিয়ে নেওয়া হয়। তার পর থেকে দিয়াজিও পুরো দায়িত্ব সামলাচ্ছিল।
২০২৪ সালে দলের নাম রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর থেকে বদলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু করে তারা। ২০২৫ সালে প্রথম বার আইপিএল জেতেন কোহলিরা। তার পরেই দল বিক্রি করার পরিকল্পনা করে দিয়াজিও। শেষ পর্যন্ত ১৬,৭০৬ কোটি টাকায় সেই দল কিনেছে আদিত্য বিড়লা গোষ্ঠীর নেতৃত্বাধীন কনসোর্টিয়াম।
আরও পড়ুন:
তবে আরসিবির দাম এতটা বৃদ্ধি পাওয়ার কৃতিত্ব নিজেকেই দিয়েছেন মাল্য। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “২০০৮ সালে যখন ৪৫০ কোটি টাকা দিয়ে বেঙ্গালুরু কিনেছিলাম, তখন অনেকে হেসেছিল। ভেবেছিল আমি পাগল। সেই পাগলামির দাম পেলাম। আমার পাগলামির জন্যই বেঙ্গালুরু এখন আইপিএলের সবচেয়ে দামি দল।”
প্রথম বার থেকে বেঙ্গালুরুতে খেলেন বিরাট কোহলি। তিনিই একমাত্র ক্রিকেটার যিনি দলবদল করেননি। সেই কৃতিত্বও নিজের কাঁধে নিয়েছেন মাল্য। তিনি লেখেন, “আরসিবি বরাবরই আমার মনের মধ্যে রয়েছে। সেই দলের দাম যে ৪৫০ কোটি থেকে ১৬,৫০০ কোটি টাকা হয়েছে তাতে আমি খুব খুশি। আমিই কোহলিকে দলে নিয়েছিলাম। ও এখন বিশ্বের সেরা ক্রিকেটার।”
২৮ মার্চ থেকে শুরু এ বারের আইপিএল। প্রথম ম্যাচেই খেলতে নামবে গত বারের চ্যাম্পিয়ন বেঙ্গালুরু। ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামবেন কোহলিরা। গত বারের ছন্দ ধরে রাখতে মরিয়া বেঙ্গালুরু।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
-
১৮:২৫
আইপিএলে আবার ধূমপান-বিতর্ক! বিমানের ভিতরেই ই-সিগারেট সেবন চহলের? ভিডিয়ো ঘিরে উঠছে প্রশ্ন -
১৭:৪৮
২১ বছর বয়সেই অবসর নিয়ে নেবে বৈভব! ভবিষ্যদ্বাণী প্রাক্তন ইংরেজ অধিনায়ক ভনের -
১২:৩৮
রবিবার কোহলিদের বিরুদ্ধে মুম্বইয়ের অধিনায়ক রোহিত! হার্দিক, সূর্যের অনুপস্থিতিতে উঠছে শর্মারই নাম -
বেঙ্গালুরু থেকে সরানো হল আইপিএলের ফাইনাল! কবে, কোথায় ট্রফির লড়াই, জানিয়ে দিল বোর্ড, জানানো হল প্লে-অফের সূচিও
-
আইপিএলে প্লে-অফে ওঠার দৌড়ে সহজ অঙ্ক তিন দলের সামনে, কলকাতাকে কী করতে হবে? দৌড় থেকে ছিটকে গিয়েছে কারা?