Advertisement
E-Paper

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে অবসর, ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন বেজিং অলিম্পিক্সে বাস্কেটবলে প্রতিনিধিত্ব করা নিউ জ়িল্যান্ডের সুজ়ি বেটস

ক্রিকেট ছাড়াও সুজ়ি বেটস দক্ষ বাস্কেটবল খেলোয়াড়। ২০০৮ সালের বেজিং অলিম্পিক্সে নিউ জ়িল্যান্ডের প্রতিনিধিত্ব করেছিলেন। প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে ৩৫০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১৬:২৭
picture of cricket

সুজ়ি বেটস। —ফাইল চিত্র।

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে অবসর নেবেন সুজ়ি বেটস। অভিজ্ঞ ক্রিকেটার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন নিউ জ়িল্যান্ডের ক্রিকেট কর্তাদের। ২০০৬ সালে মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় বেটসের।

আন্তর্জাতিক ক্রিকেটে ১০,৬৮১ রান রয়েছে বেটসের। নিউ জ়িল্যান্ডের হয়ে ১৮১টি এক দিনের ম্যাচ এবং ১৮১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ১৪টি শতরান রয়েছে ৩৮ বছরের ক্রিকেটারের। আগামী জুন-জুলাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে অবসর নেবেন তিনি।

অবসরের সিদ্ধান্ত নিয়ে ওপেনিং ব্যাটার বলেছেন, ‘‘গত ২০ বছরের বেশি সময় ধরে খেলছি। পিছন ফিরে তাকালে বিশ্বাসই হয় না, সময় কত দ্রুত চলে যায়। এত বার ‘ফার্ন’ জার্সি পরার সুযোগ পাওয়ায় আমি গর্বিত। এই দলের জন্য প্রতিদিন ভাল ক্রিকেটার, মানুষ, সতীর্থ হয়ে ওঠার চেষ্টা করেছি। এই চেষ্টা আমাকে সব সময় আনন্দ দিয়েছে। এই যাত্রা পথে আমার সব সতীর্থ এবং কোচদের প্রতি কৃতজ্ঞতা ভাষার প্রকাশ করা সম্ভব নয়। আমার একটাই শেষ লক্ষ্য রয়েছে। যুক্তরাজ্যে যেতে চাই। ওখানে আমার দুর্দান্ত সব স্মৃতি রয়েছে। আরও এক বার বিশ্বকাপ জিততে চাই।’’

Advertisement

২০০৩ সালে ১৫ বছর বয়সে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় বেটসের। ১৮ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। ক্রিকেট ছাড়াও বেটস দক্ষ বাস্কেটবল খেলোয়াড়। ২০০৮ সালের বেজিং অলিম্পিক্সে নিউ জ়িল্যান্ডের প্রতিনিধিত্ব করেছিলেন। মহিলাদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ৪৭১৭ রান করেছেন বেটস। এক দিনের ক্রিকেটে করেছেন ৫৯৬৪ রান। প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে ৩৫০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। একমাত্র মহিলা ক্রিকেটার হিসাবে ক্রিকেটজীবনে সব মিলিয়ে ২৫ হাজারের বেশি রান করার কৃতিত্বও তাঁর। ২০১১ থেকে প্রায় সাত বছর নিউ জ়িল্যান্ডের অধিনায়ক ছিলেন।

New Zealand retirement
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy