চলতি মরসুমেই শেষ বার আইপিএল খেলতে চলেছেন বলে জল্পনা চলছে মহেন্দ্র সিংহ ধোনিকে নিয়ে। অনেকের ধারণা, এ বারের আইপিএলে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসাবে দেখা যেতে পারে ধোনিকে। তবে রবিচন্দ্রন অশ্বিনের সাফ কথা, দলে থাকলে ধোনিকে খেলতেই হবে। না হলে তিনি আইপিএল থেকে সরে দাঁড়ান।
এক সময় ধোনির অধীনে চেন্নাইয়ের হয়ে খেলেছেন অশ্বিন। গত বছর অবসর নিয়েছেন। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, “ধোনিকে ইমপ্যাক্টের তালিকায় রাখতে হবে, এটা নিয়ে আমি একমত নই। যদি দলে থাকে তা হলে ওকে খেলতেই হবে। যদি সেটা না চায় তা হলে পুরো প্রতিযোগিতা থেকেই সরে যাক। কিন্তু ধোনি ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলছে এটা দেখতে মোটেই রাজি নই।”
অশ্বিনের মতে, দলে ধোনির উপস্থিতিই তাঁকে প্রথম একাদশে রাখার জন্য যথেষ্ট। ধোনি নিজের উপর যথেষ্ট বিশ্বাস রাখেন। তাই পুরো ম্যাচ খেলার ক্ষমতা তাঁর আছে বলে মনে করেন অশ্বিন। বলেছেন, “সিএসকে যদি প্রথম একাদশ বাছতে বসে এবং ধোনি দলে থাকে, তা হলেই সব তর্ক শেষ। ওকে প্রথম একাদশে রাখতেই হবে। খেলতে না চাইলে ও অবসর নিতে পারে। তবে আমি ১০০ শতাংশ বিশ্বাস করি যে ও খেলবে। গত তিন মাস ধরে অনুশীলন করছে। খেলতে চায় এই বার্তাও বার বার দিয়েছে। যদি ও খেলতে চায় তা হলে কারও সাধ্য নেই ওকে বাদ দেওয়ার।”
আরও পড়ুন:
মাঠে নামলে ধোনি দ্বৈত ভূমিকা নিতে পারেন বলে মত অশ্বিনের। ভারতের প্রাক্তন স্পিনারের কথায়, “ধোনি ছ’নম্বরে ব্যাট করতে পারবে না এটা আমি জানি। কিন্তু দুটো ভূমিকা নিতে পারে। উইকেটকিপার হয়ে মাঠে থেকে ও রুতুরাজকে পরামর্শ দিতে পারে।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২৮ মার্চ থেকে শুরু হয়ে গেল প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হল না উদ্বোধনী অনুষ্ঠান।
- আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে বোর্ড।
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার।
-
১৭:২৬
রাহুলের তাণ্ডব! শতরানে দিল্লির ওপেনার বোঝালেন, ফুরিয়ে যাননি, সঙ্গত কেকেআর থেকে ছাঁটাই রানার, পঞ্জাবের বিরুদ্ধে ২৫০ তুলল দিল্লি -
১৫:৫৯
শুভমনকে আউট করে তাঁকেই নকল! তিন বছরের পুরনো জ্বালা মেটালেন বেঙ্গালুরুর সুযশ -
১৪:৫৫
পঞ্জাবের হয়ে আইপিএলে অভিষেক, সেই পঞ্জাব ম্যাচেই আম্পায়ার হিসাবে শুরু করছেন ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ী অধিনায়ক -
১৩:৪৬
বেঙ্গালুরুকে জিতিয়েও মনখারাপ কোহলির! কেন, জানালেন গুজরাতের সহকারী কোচ -
১১:০৩
গুজরাতের বিরুদ্ধে ৮১ রানের ইনিংসে তিন কীর্তি কোহলির,বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে জোড়া নজির