দেশের হয়ে পাঁচটি এক দিনের ম্যাচ এবং ১৯টি টি-টোয়েন্টি খেলেছেন। তবে শেষ ম্যাচ পাঁচ বছর আগে। আইপিএলে ভাল খেলার সুবাদে ক্রুণাল পাণ্ড্য চাইছেন আবার ভারতীয় দলের জার্সি গায়ে চাপাতে। তবে এটাও জানিয়েছেন, লড়াই কঠিন। তাঁর নিয়ন্ত্রণে কিছু নেই। তিনি স্রেফ নিজের সেরাটা দিতে চান।
শুক্রবার গুজরাতের বিরুদ্ধে চাপের মুখে অপরাজিত ২৩ রান করে জিতিয়েছেন বেঙ্গালুরুকে। নজর কাড়ছে তাঁর বোলিংও। ম্যাচের পর ‘জিয়োস্টার’-এ তিনি বলেছেন, “নীল জার্সিতে খেলার চেয়ে বড় কিছু হয় না। আমার লক্ষ্য বরাবরই ভারতের হয়ে খেলা। কিন্তু আমার নিয়ন্ত্রণে তো কিছু নেই। ধারাবাহিক পারফরম্যান্স এবং দলকে ম্যাচ জেতানো, এগুলোই আমার নিয়ন্ত্রণে রয়েছে।”
ক্রুণাল জানিয়েছেন, শুক্রবার ব্যাট করতে নামার মুহূর্তে বেশ চাপ ছিল তাঁর উপর। বিশেষ করে যেখানে তিনি ব্যাট করেননি বেশি। তবে অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরিস্থিতি সামলেছেন তিনি। ক্রুণালের কথায়, “চাপ ছিল। আমরা সপ্তম বা অষ্টম ম্যাচ খেলতে নেমেছিলাম। এই ম্যাচের আগে মাত্র দু’বার ব্যাট করার সুযোগ পেয়েছি। কখনও সখনও ব্যাট করার সুযোগ না পেলে অজান্তেই একটা চাপ তৈরি হয়ে যায়। তবে দীর্ঘ দিন ধরে এই ভূমিকা পালন করছি। তিন থেকে আটে ব্যাট করেছি। যা অভিজ্ঞতা হয়েছে সেটাই কাজে লাগানোর চেষ্টা করেছি। শান্ত থেকেই সাফল্য পেয়েছি।”
আরও পড়ুন:
ক্রুণাল জানিয়েছেন, দীর্ঘ খেলার অভিজ্ঞতা থেকে এখন তাঁর কাছে চাপ সামলানো সহজ হয়ে গিয়েছে। বলেছেন, “ক্রিকেটজীবন থেকে অনেক কিছু শিখেছি। আপনার কাছে একটাই মস্তিষ্ক রয়েছে। জীবন এবং খেলাধুলো, একটাই মস্তিষ্ক কাজে লাগাতে হয়। তাই ব্যক্তি হিসাবে নিজের উন্নতি বরাবর চেয়েছি। সে কারণেই এমন ক্রিকেট খেলতে পেরেছি।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী