২০২৩ সালের আইপিএলে গুজরাত টাইটান্সের কাছে হেরে প্লেঅফ থেকে ছিটকে গিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই ম্যাচে শতরান করার পর মাথা ঝুঁকিয়ে ‘বো ডাউন’ উচ্ছ্বাস করেছিলেন শুভমন গিল। শুক্রবার ভারতীয় দলের অধিনায়ককে আউট করে তাঁর সেই উচ্ছ্বাস নকল করলেন বেঙ্গালুরুর সুযশ শর্মা।
শুক্রবার আইপিএলে গুজরাত-বেঙ্গালুরু ম্যাচে সুযশের উচ্ছ্বাস নজর কেড়েছে ক্রিকেটপ্রেমীদের। উইকেট পাওয়ার পর কেকেআরের প্রাক্তন স্পিনার যে ভাবে উচ্ছ্বাস দেখান, শুভমনকে আউট করে সে ভাবে দেখাননি। বরং তিন বছর আগে শুভমনের উচ্ছ্বাস নকল করতে দেখা যায় তাঁকে।
বেঙ্গালুরুর বিরুদ্ধে ২টি চার এবং ১টি ছয়ের সাহায্যে ২৪ বলে ৩২ রান করেন গুজরাত অধিনায়ক। সুযশের বলে দেবদত্ত পডিক্কলের হাতে ক্যাচ দিয়ে আউট হন শুভমন। গুজরাত অধিনায়ককে আউট করে প্রথমে নিজের মতো উচ্ছ্বাস করতে শুরু করেন। কিন্তু পরক্ষণেই তিন বছর আগের শুভমনের মতো মাথা ঝুঁকিয়ে ‘বো ডাউন’ করেন সুযশ। তাঁর এই উচ্ছ্বাস সমাজমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন:
২০২৩ সালে সুযশ ছিলেন কেকেআরে। বেঙ্গালুরুতে গিয়ে দলের সঙ্গে মানিয়ে নিয়েছেন স্পিনার। নতুন দলের হয়ে শুভমনকে তিন বছর আগের জবাব দিলেন তিনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী