মহা নিলামে তাঁকে ২৭ কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল। তবে গত বার তাঁর অধিনায়কত্বে সপ্তম স্থানে শেষ করেছিল লখনউ। জিতেছিল মাত্র ছ’টি ম্যাচ। নতুন মরসুমের আগে অতীত মনে রাখতে চাইছেন না অধিনায়ক ঋষভ পন্থ। দলের নতুন এবং পুরনো ক্রিকেটারদের কাছে নতুন মরসুমের লক্ষ্য স্থির করে দিয়েছেন তিনি। পন্থ চাইছেন, দলের পুরনোদের এবং কোচেদের কাছ থেকে নতুন ক্রিকেটারেরা যতটা সম্ভব শিখে নিন এবং নিজেদের সময়টা উপভোগ করুন।
শুক্রবার একটি ভিডিয়ো প্রকাশ করেছে লখনউ। সেখানে গোটা দলের উদ্দেশে ভাষণ দিয়েছেন পন্থ। প্রথমেই নতুনদের উদ্দেশে তিনি বলেছেন, “গত বছরের অনেকেই এখানে আছে। নতুনদেরও দেখতে পাচ্ছি। সকলকে স্বাগত। ভাল সম্পর্ক গড়ে তুলতে হবে আমাদের। ক্রিকেট নিয়ে কথা না বললে কোনও দিন উন্নতি করতে পারব না। ব্যক্তিগত ভাবে এই ভদ্রলোকদের (সাপোর্ট স্টাফ) কাছ থেকে যতটা সম্ভব শিখে নিয়ে নতুন করে কিছু একটা তৈরি করতে হবে।”
গত নিলামে লখনউ কিনেছে ওয়ানিন্দু হাসরঙ্গ, অনরিখ নোখিয়া, মুকুল চৌধরি, নমন তিওয়ারি, অক্ষত রঘুবংশী এবং জশ ইংলিসকে। এ ছাড়া অর্জুন তেন্ডুলকর এবং মহম্মদ শামিকে ‘ট্রেডিং’য়ের মাধ্যমে নিয়েছে।
আরও পড়ুন:
পন্থের মতে, লক্ষ্য স্থির করলে ক্রিকেটার এবং দল হিসাবে মানসিক ভাবে প্রস্তুত থাকতে হবে। লখনউ অধিনায়কের কথায়, “প্রত্যেক মরসুমেই আমরা নতুন কিছু করতে চাই। তবে নিজের ভাবনাচিন্তা স্বচ্ছ থাকতে হবে। কী করতে চাই সেটা জানতে হবে। ব্যক্তি এবং দল হিসাবে কী অর্জন করতে চাই সেটা জানা দরকার। এটাই সেই সময়। এ ধরনের প্রাক মরসুম শিবিরে সেটাই ঠিক করে নেব আমরা। বাকিরা ১৫-১৬ মার্চ চলে আসবে। একে অপরকে ভাল করে চিনব এবং যত বেশি পারব কথাবার্তা বলব।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী