বুধবার আইপিএলে লখনউকে হারিয়েছে গুজরাত। সেই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন রবীন্দ্র জাডেজা। ব্যাট হাতে ২৯ বলে ৪৩ রানের পাশাপাশি বল হাতে একটি উইকেট নিয়েছেন তিনি। ম্যাচের পর সেরার পুরস্কার তিনি উৎসর্গ করলেন গুজরাত সরকারের শিক্ষামন্ত্রীকে।
বুধবার জাডেজা বলেছিলেন, “খুব ভাল লাগছে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছি। এই পুরস্কার উৎসর্গ করতে চাই গুজরাতের শিক্ষামন্ত্রীকে। উনি কালকে বলেছিলেন আমি ভাল খেলব। সেটাই হয়েছে।”
জাডেজার কথা অনেকেই প্রথমে বুঝতে পারেননি। পরে বিষয়টির সত্যতা জানার পর সকলেই মজা পেয়েছেন। আসলে জাডেজার স্ত্রী রিভাবা গুজরাত সরকারের প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চশিক্ষা দফতরের মন্ত্রী। সম্প্রতি মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রভাই পটেল মন্ত্রিসভা বদলানোর পর তিনি এই দায়িত্ব পেয়েছেন। নিজের মন্তব্যে তাঁকেই উল্লেখ করেছেন জাডেজা।
উল্লেখ্য, ২০২২-এ গুজরাতের বিধানসভা ভোটে স্ত্রী রিভাবার হয়ে প্রচার করেছিলেন জাডেজা। জামনগর উত্তর কেন্দ্র থেকে রিভাবা জিতেছেন ভোটে।
আরও পড়ুন:
চেন্নাই ছেড়ে চলতি মরসুমে রাজস্থানে ফিরেছেন জাডেজা। সঞ্জু স্যামসনের পরিবর্তে রাজস্থান তাঁকে পেয়েছে। নতুন দলে প্রতি ম্যাচে সব ওভার বল করার সুযোগ পাচ্ছেন না জাডেজা। তা নিয়ে কোনও ক্ষোভ নেই তাঁর। বলেছেন, “মাঠে আসার আগে ব্যক্তিগত অহঙ্কার হোটেলের ঘরে রেখে আসি। দল যে ভাবে চায় সে ভাবেই অবদান রাখতে ভালবাসি। ব্যাটিংয়ের সময় যতটা সম্ভব ক্রিজ়ে থাকতে চাই। আজ খারাপ শট খেলে ১৭ বা ১৮তম ওভারে আউট হলে দল ১৫৯ রানে পৌঁছত না। ২০-২৫ রান কম তুলতাম।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২৮ মার্চ থেকে শুরু হয়ে গেল প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হল না উদ্বোধনী অনুষ্ঠান।
- আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে বোর্ড।
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার।
-
১৬:২৬
কার্টুন দেখে বুমরাহদের বলে মারতে নামে বৈভব, ১৫ বছরের ক্রিকেটারের রোজনামচা প্রকাশ্যে -
২৩:১৫
আইপিএলে বুধবার বোলারদের দাপট, অসহায় দেখাল ব্যাটারদের! লখনউকে ৪০ রানে হারিয়ে জয়ে ফিরল রাজস্থান -
২১:২২
শামির জোড়া ধাক্কার চাপ সামলাতে পারল না রাজস্থান, পন্থের লখনউকে ১৬০ রানের লক্ষ্য দিলেন যশস্বীরা -
১৯:০৬
আইপিএলে দাপট বাড়ছে অভিষেক, বৈভবদের মতো বাঁহাতিদের, নেপথ্যে অধিনায়কদের ভুল পরিকল্পনা! -
বেঙ্গালুরুর ক্রিকেটারকে লোনে নিতে পারে চেন্নাই! আইপিএলের এই নিয়ম কী, লোনে কাউকে কেন নিতে পারবে না কেকেআর?