টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে কোনও বিশেষজ্ঞই তাদের ধরেননি। হিসাবের ধারেকাছে ছিল না তারা। সেই জ়িম্বাবোয়েই চমকে দিয়েছে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার মতো মহারথীদের হারিয়ে। অনেকেই সেই ম্যাচকে অঘটন বলছেন। তবে জ়িম্বাবোয়ের ক্রিকেটার রায়ান বার্ল স্পষ্ট করে দিয়েছেন, দু’বছরের নিখুঁত পরিকল্পনা এবং পরিশ্রমের কারণেই সাফল্য পেয়েছেন তাঁরা।
‘টাইমস অফ ইন্ডিয়া’কে দেওয়া সাক্ষাৎকারে বার্ল বলেছেন, “২৪ মাস ধরে একটা পরিকল্পনা তৈরি করেছিলাম আমরা। সেটাকে সফল ভাবে কাজে লাগিয়েছি। এখন তারই ফল পাচ্ছি। আসলে র্যাঙ্কিং নীচের দিকে থাকলে লোকে দুর্বল বলবেই। সে সবে মাথা ঘামালে চলবে না।”
তিনি আরও বলেছেন, “র্যাঙ্কিংয়ে উপরের দিকে থাকা দলকে হারানো সব সময়েই বিশেষ অনুভূতির। কমজোরি দল হিসাবে এতে আমরা অনুপ্রাণিত হই। কারণ, লোকে আশাই করে না যে আমরা জিততে পারি। তাই এমন কাজ করতে পারলে শুধু ক্রিকেটারেরা নয়, দেশবাসীও খুশি হয়।”
আফ্রিকার যোগ্যতা অর্জন পর্বে দাপটের সঙ্গে খেলেছিল জ়িম্বাবোয়ে। বিশ্বকাপে সুযোগ পাওয়ার পর দল সেই সুযোগ হাতছাড়া করতে চায়নি। গ্রুপ পর্বে ভাল খেলার পরেও বার্ল এবং তাঁর সতীর্থেরা বেশি উৎসবে ভাসছেন না। সুপার এইটের পরিকল্পনাতেই মনোনিবেশ করেছেন তাঁরা।
আরও পড়ুন:
বার্ল বলেছেন, “নির্দিষ্ট সময় ধরে পরিকল্পনা করার কারণেই সাফল্য পেয়েছি। প্রত্যেকে কঠোর পরিশ্রম করেছে। ১৮-২৪ মাস আগে আমরা একটা স্বপ্ন ঠিক করে নিয়েছিলাম। লক্ষ্য নিয়েছিলাম, সুপার এইটের যোগ্যতা অর্জন করতে হবে। উত্থান-পতন হয়েছে। কিন্তু গোটা যাত্রাপথে আমরা নির্দিষ্ট পরিকল্পনা এবং নকশা অনুসরণ করেছি। পরিকল্পনা এবং পরিশ্রমের কারণেই আজ আমরা এই জায়গায়।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- গত বারের টি২০ বিশ্বকাপজয়ী হিসাবে খেলতে নেমেছে ভারত। ঘরের মাঠে ট্রফি ধরে রাখার লড়াই তাদের।
- বিশ্বকাপের ঠিক আগেই বাংলাদেশকে বাতিল করে দিয়েছে আইসিসি। নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলছে শ্রীলঙ্কায়।
- ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বার প্রতিযোগিতা যৌথ ভাবে আয়োজন করছে ভারত এবং শ্রীলঙ্কা।
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ গড়াপেটা? আইসিসির নজরে রানার্স নিউ জ়িল্যান্ডের ম্যাচ, তদন্তে দুর্নীতি দমন শাখা
-
নির্বাচনের পাশাপাশি বিশ্বকাপ না খেলা নিয়েও তদন্ত, বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে চাপ বাড়ছে ক্রিকেট বোর্ডের উপর
-
বাড়ির সামনে চিত্রসাংবাদিকদের ভিড়, দেশের নাম উজ্জ্বল করার কথা শুনেই ভিডিয়ো মোছার অনুরোধ দুবের
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ, পাকিস্তান বিতর্কে অবশেষে মুখ খুললেন জয় শাহ, দুই দেশকেই সতর্কবার্তা আইসিসি প্রধানের
-
ভারত এতটাই শক্তিশালী, সুবিধামতো পিচ বানানোর দরকারই পড়ে না! অভিযোগ উঠতেই মুখের উপর জবাব গম্ভীরের