শাহিদ আফ্রিদির মেয়ে আকশার বিয়েতে হাজির পাকিস্তানের ক্রিকেটারেরা। ছিলেন শাহিন আফ্রিদিও। তিনি শাহিদের বড় জামাই। শাহিদের বড় মেয়ে আনশার বিয়ে হয়েছিল শাহিনের সঙ্গে। এখন করাচিতে অনুশীলন করছেন পাকিস্তানের ক্রিকেটারেরা। তার মাঝেই আকশার বিয়েতে ঘুরে গেলেন সবাই।
আকশার বিয়ের পর শনিবার একটি পোস্ট করেন শাহিদ। লেখেন, “মনে হচ্ছে এই তো গত কাল তোমাকে কোলে নিয়ে ঘুরেছি। তোমার ছোটবেলায় তোমাকে যখন কোলে করে নিয়ে ঘুরতাম, তখন প্রতিজ্ঞা করেছিলাম, যে তোমাকে কখনও ছেড়ে যাব না। কিন্তু এ বার তোমার জীবনে একটা নতুন যাত্রা শুরু হতে চলেছে। তোমার জন্য আমার ভালবাসা রইল। সব সময় থাকবে। ঈশ্বরের আশীর্বাদ তোমার সঙ্গে থাকুক। তিনি তোমাকে রক্ষা করুন। সেই সঙ্গে সুন্দর একটা জীবন গড়ে তোলো তুমি।”
মেয়ের সঙ্গে ছবিও দিয়েছেন শাহিদ।
আফ্রিদির মেয়ের বিয়েতে পাকিস্তান দলের যাওয়ার কথা ছিল না। তাদের ইসলামাবাদ যাওয়ার কথা ছিল। সেখানে পাক ক্রিকেটার হ্যারিস রউফের বিয়েতে আমন্ত্রণ ছিল তাদের। কিন্তু ইসলামাবাদের আবহাওয়া এতটাই খারাপ, পাক বোর্ড ক্রিকেটারদের সেখানে যাওয়ার অনুমতি দেয়নি। সেখানে যাওয়ার বিমানও পাওয়া যাচ্ছিল না। সেই কারণে ক্রিকেটারেরা করাচিতেই থেকে যান। ফলে আফ্রিদির ছোট মেয়ের বিয়েতে যেতে তাঁদের সমস্যা হয়নি।
Meri pyari beti- it seems like yesterday when I cradled you in my arms - and on that day, I promised myself I would never leave your side. Although you’re about to begin a new chapter in your life, you’ll always have my heart because I’m the man who loved you first. 😌 May Allah… pic.twitter.com/CdhniCJW8b
— Shahid Afridi (@SAfridiOfficial) July 8, 2023
আরও পড়ুন:
শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি সারছে পাকিস্তান। ১০ জুলাই সে দেশে যাবে বাবর আজমের দল। দুই টেস্টের সিরিজ় শুরু ১৬ জুলাই থেকে। গলে হবে প্রথম ম্যাচ। দ্বিতীয় টেস্ট ২৪ জুলাই থেকে। সেই ম্যাচ হবে কলম্বোতে। এই সিরিজ় দিয়েই দুই দলের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (২০২৩-২৫) শুরু হবে।