Advertisement
E-Paper

Bangladesh Cricket: বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে দলকে সাহসী হতে বলছেন শ্রীলঙ্কার নতুন কোচ

বোলারদের আগ্রাসী হতে বলছেন সিলভারউড। তিনি বলেন, “আমি টেস্ট বোলারদের প্রথম ১২ বলে সব থেকে বেশি জোর দেখতে চাই। কারণ সবাই জানে প্রথম ১২ বলেই সব থেকে বেশি প্রভাব দেখানো সম্ভব। আমি বোলারদের মধ্যে শৃঙ্খলা আনতে চাই যাতে টেস্টে লম্বা স্পেলে বল করতে পারে তারা। ধীরে ধীরে সেটা হয়ে যাবে।”

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ মে ২০২২ ২৩:৪৬

—ফাইল চিত্র

বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ খেলবে শ্রীলঙ্কা। সেই সিরিজই শ্রীলঙ্কার নতুন কোচ ক্রিস সিলভারউডের প্রথম পরীক্ষা। ৪৭ বছরের কোচ তাঁর দলকে সাহসী হওয়ার উপদেশ দিলেন। তবে সাহসী হলেও আক্রমণাত্মক হতে বারণ করলেন তিনি।

সাংবাদিক বৈঠকে সিলভারউড বলেন, “বেশ কিছু দিন ধরেই ভাবছি কী ভাবে উন্নতি করা যায়। আমি চাইব দল ইতিবাচক চিন্তাভাবনা করুক। আমি চাই ওরা সাহসী হয়ে উঠুক। আমরা যদি সাহসী চিন্তা-ভাবনা করতে পারি তা হলে ডট বলের সংখ্যা কমবে এবং রানের গতি বাড়বে। যেটা হলে সব থেকে ভাল হবে। আমি দলের মধ্যে আত্মবিশ্বাস ভরে দিতে চাই। যাতে ওরা মাঠে নেমে বড় রানের ইনিংস গড়তে পারে।”

বোলারদের আগ্রাসী হতে বলছেন সিলভারউড। তিনি বলেন, “আমি টেস্ট বোলারদের প্রথম ১২ বলে সব থেকে বেশি জোর দেখতে চাই। কারণ সবাই জানে প্রথম ১২ বলেই সব থেকে বেশি প্রভাব দেখানো সম্ভব। আমি বোলারদের মধ্যে শৃঙ্খলা আনতে চাই যাতে টেস্টে লম্বা স্পেলে বল করতে পারে তারা। ধীরে ধীরে সেটা হয়ে যাবে।”

শ্রীলঙ্কা বাংলাদেশে যাবে দু’টি টেস্ট খেলতে। ১৫ মে চট্টগ্রামে প্রথম টেস্ট। দ্বিতীয় ম্যাচ হবে ঢাকাতে। ২৩ মে থেকে শুরু সেই টেস্ট।

Sri Lanka cricket Bangladesh Cricket test cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy