কলকাতা নাইট রাইডার্সের ইনিংসের ১৬তম ওভার পর্যন্ত বাউন্ডারির পাশে বসে হাসছিল বৈভব সূর্যবংশী। তখন দেখে মনে হচ্ছিল, আরও একটি ম্যাচ জিততে চলেছে রাজস্থান রয়্যালস। কিন্তু পরের চার ওভারে ছবি বদলে গেল। রিঙ্কু সিংহ ও অনুকূল রায়ের ব্যাটে মরসুমের প্রথম জয় তুলে নিলে কেকেআর। ম্যাচ হেরে চোখের জল ধরে রাখতে পারেনি ১৫ বছরের ব্যাটার। কেঁদে ফেলে বৈভব।
খেলা শেষে বৈভবের কান্নার ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, সাজঘরের সামনে বসে টুপিতে মুখ লুকিয়ে রয়েছে সে। বৈভবকে দেখে বোঝা যাচ্ছিল, সে কাঁদছে। সেই সময় রাজস্থানের কোনও ক্রিকেটার এগিয়ে না এলেও কেকেআরের ক্রিকেটার দক্ষ কামরা এগিয়ে যান। বৈভবের পাশে বসে তাকে সান্ত্বনা দেন তিনি।
বৈভবের কান্নার এই ভিডিয়ো ভাইরাল হয়েছে। সকলে বলছেন, এই বয়সেই বৈভবের জেতার খিদে অবাক করছে। কোনও ম্যাচে আউট হওয়ার পর বৈভবকে দেখে বোঝা যায়, কতটা হতাশ সে। সব সময় দলের হয়ে বড় রান করতে মুখিয়ে থাকে। নিজের রানের মতোই দলের জয়ও তার কাছে কতটা জরুরি তা এই ভিডিয়ো বুঝিয়ে দিচ্ছে। তার উপর ইমপ্যাক্ট পরিবর্ত হওয়ায় ফিল্ডিং করার সময় মাঠে ছিল না বৈভব। সেই কারণে হয়তো তার হতাশা আরও বেশি।
আরও পড়ুন:
চলতি আইপিএলে ফর্মে রয়েছে বৈভব। ছ’ম্যাচে ২৪৬ রান করে কমলা টুপির তালিকায় চার নম্বরে রয়েছে রাজস্থানের বাঁহাতি ওপেনার। ৪১ গড় ও ২৩৬.৫৩ স্ট্রাইক রেটে রান করেছে সে। রয়েছে দু’টি অর্ধশতরান। ২৪টি চার ও ২০টি ছক্কা মেরেছে বৈভব। ১৫ বছর বয়সে বিরাট কোহলি, শুভমন গিল, হাইনরিখ ক্লাসেনদের সঙ্গে লড়ছে বৈভব।
কেকেআরের বিরুদ্ধেও বৈভব ভালই খেলেছে। ২৮ বলে ৪৬ রান করেছে। যত ক্ষণ বৈভব ক্রিজ়ে ছিল, মনে হচ্ছিল ২০০ রানের বেশি করবে রাজস্থান। কিন্তু বৈভব ফেরার পরেই রান তোলার গতি কমে যায়। শেষ পর্যন্ত ১৫৫ রান করে রাজস্থান। দু’বল বাকি থাকতে ম্যাচ জিতে যায় কলকাতা। তার পরেই কান্নায় ভেঙে পড়ল বৈভব।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
-
১২:৪২
১ কোটি টাকা বাড়তি পেলেন ঈশান, জানা গেল আইপিএলের মাঝে কে টাকা দিলেন হায়দরাবাদের ক্রিকেটারকে -
২৩:১৫
মার্শের দাপটে ঘরের মাঠে চেন্নাইকে হারিয়ে প্রতিশোধ লখনউয়ের, প্লে-অফের দৌড়ে চাপ বাড়ল রুতুরাজের দলের -
১৬:৪৮
বেঙ্গালুরুকে আইপিএল দিতে না পারলেও আক্ষেপ থাকত না! কোহলি খেলে চলেছেন নির্দিষ্ট লক্ষ্যে, ৩৭-এও প্রতিদিন মাঠে নামতে তৈরি বিরাট -
পঞ্জাবের বিরুদ্ধে জয়ের আনন্দ মাটি, আম্পায়ারকে গালিগালাজ করায় শাস্তি মুম্বইয়ের ব্যাটিং কোচ পোলার্ডের
-
শুধু অধিনায়ক নন, আইপিএল শেষে কোপ পড়বে গোটা কোচিং দলের উপর, সকলের পারফরম্যান্সেই ক্ষুব্ধ দল