যে কোনও ব্যাটার হেলিকপ্টার শট মারলেই নাম আসে মহেন্দ্র সিংহ ধোনির। সেই ব্যাটার ধোনির মতো মারতে পেরেছেন কি না, তা নিয়ে তুলনা শুরু হয়ে যায়। অথচ, বীরেন্দ্র সহবাগের দাবি, ধোনি প্রথম ক্রিকেটার নন যিনি হেলিকপ্টার শট মেরেছেন। ধোনির আগেও এই শট দেখা গিয়েছে ক্রিকেটে। আইপিএলে নতুন বিতর্ক শুরু হয়ে গিয়েছে সহবাগের মন্তব্যে।
আইপিএলের মাঝে একটি শোয়ে এই মন্তব্য করেছেন সহবাগ। তিনি বলেন, “কে বলেছে ধোনি প্রথম ক্রিকেটার যে হেলিকপ্টার শট মেরেছে। আমি একটা নাম বলব, চমকে যাবেন। ভারতীয় ক্রিকেটে প্রথম বার হেলিকপ্টার শট মেরেছেন মহম্মদ আজ়হারউদ্দিন। জানি না কেন, কেউ হেলিকপ্টার শট মারলেই ধোনিভক্তেরা ওর নাম টেনে আনে।”
এই প্রসঙ্গে নিজের একটি শটের উদাহরণও টেনেছেন সহবাগ। তিনি বলেন, “২০০৩ সালের বিশ্বকাপে তো আমি ওয়াকার ইউনিসের বলে আপারকাট মেরেছিলাম। কিন্তু আমার আগে শোয়েব আখতারের বলে আপারকাট মেরেছিল সচিন তেন্ডুলকর। তার আগেও অনেকে এই শট মেরেছে। তা হলে কি আমি বলব, আমিই আপারকাট মেরেছি। কখনও না।”
সহবাগের এই মন্তব্যের পর আজ়হারউদ্দিনের একটি পুরনো ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, পেসারের বলে হেলিকপ্টার শট মারছেন আজ়হার। অর্থাৎ, সহবাগের দাবি সত্যি। কিন্তু এ-ও সত্যি যে, হেলিকপ্টার শটকে জনপ্রিয় করেছেন ধোনি। তিনি যত বার এই শট মেরেছেন, তা অন্য কোনও ব্যাটার মারেননি। সেই কারণেই এই শটের সঙ্গে ধোনির নাম জুড়ে গিয়েছে।
আরও পড়ুন:
ধোনিভক্তেরাও অনেকে সহবাগের এই মন্তব্যের সমালোচনা করেছেন। তাঁদের মতে, একই সময়ে দুই ক্রিকেটার খেলেছেন। দু’জনেই ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এক দিনের বিশ্বকাপ জিততে সাহায্য করেছেন। তার পরেও সহবাগের কথা থেকে স্পষ্ট, ধোনিকে তিনি হিংসা করেন। খেলোয়াড়জীবনে মাঝেমাঝেই ধোনির সঙ্গে সহবাগের বিবাদের খবর সামনে আসত। তাঁরা নিজেরা এই বিষয়ে কোনও দিন কিছু বলেননি। ধোনিভক্তেরা সেই খবরের সত্যতা খুঁজে পেয়েছেন। তাঁদের দাবি, ধোনি ছিলেন বলে অধিনায়ক হতে পারেননি সহবাগ। তাই এখন ধোনির নামে এই সব বলছেন তিনি।
এ বারের আইপিএলে এখনও খেলতে পারেননি ধোনি। চোট পেয়েছিলেন তিনি। সুস্থ হয়ে উঠছেন। কিন্তু এখনও খেলার পরিস্থিতিতে আসেননি। চেন্নাই সুপার কিংসের আশা, দ্রুত মাঠে ফিরবেন ধোনি। তার মাঝেই নতুন বিতর্ক শুরু করে দিলেন সহবাগ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী