Advertisement
E-Paper

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে চমক নেদারল্যান্ডসের, হারাল ওয়েস্ট ইন্ডিজকে

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে প্রথমে ব্যাট করে ৩৭৪ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ়। ৯ উইকেট হারিয়ে সেই রান তোলে নেদারল্যান্ডস। ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে জিতে যায় নেদারল্যান্ডস।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুন ২০২৩ ২১:৫৯
West Indies

ওয়েস্ট ইন্ডিজ়ের ব্যাটারকে আউট করে উচ্ছ্বাস নেদারল্যান্ডস দলের। ছবি: পিটিআই।

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে চমক। ওয়েস্ট ইন্ডিজ়কে হারিয়ে দিল নেদারল্যান্ডস। সুপার ওভারে ম্যাচ জিতলেন ডাচেরা। প্রথমে ব্যাট করে ৩৭৪ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ়। ৯ উইকেট হারিয়ে সেই রান তোলে নেদারল্যান্ডস। ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে জিতে যায় নেদারল্যান্ডস।

নিকোলাস পুরানের শতরানে ভর ৩৭৪ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ়। কিন্তু সেই রান কাজে এল না বোলারদের ব্যর্থতায়। নেদারল্যান্ডসের তেজা নিদামানুরু ১১১ রান করেন। শেষ বলে এক রান প্রয়োজন ছিল ডাচদের। কিন্তু সেই বলে আউট হয়ে যান লগান ভ্যান বিক। ম্যাচ ড্র হয়ে যায়। সুপার ওভারে খেলা গড়ায়। সেখানে নেদারল্যান্ডস ৩০ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ় মাত্র আট রানে দু’উইকেট হারায়। ম্যাচ জিতে যায় নেদারল্যান্ডস।

হারলেও সুপার সিক্সে উঠল ওয়েস্ট ইন্ডিজ়। গ্রুপ এ থেকে তৃতীয় দল হিসাবে সুপার সিক্সে তারা। ক্যারিবিয়ান বাহিনী ছাড়াও পরের পর্বে ওই গ্রুপের জ়িম্বাবোয়ে এবং নেদারল্যান্ডস। শীর্ষে রইল জ়িম্বাবোয়ে। অন্য গ্রপ থেকে সুপার সিক্সে উঠল শ্রীলঙ্কা, স্কটল্যান্ড এবং ওমান। এই ছ’দলের খেলা হবে পরের পর্বে। সেখানে শুধু অন্য গ্রুপের দলগুলির বিরুদ্ধে খেলতে হবে। এই পর্বের পয়েন্ট যাবে পরের পর্বে। মোট পয়েন্টের বিচারে প্রথম দু’টি দল বিশ্বকাপের মূল পর্বে উঠবে।

যোগ্যতা অর্জনের ম্যাচগুলি জ়িম্বাবোয়েতে খেলা হচ্ছে। আমেরিকা এবং নেপালের বিরুদ্ধে জিতলেও ওয়েস্ট ইন্ডিজ় হেরে যায় জ়িম্বাবোয়ে এবং নেদারল্যান্ডসের বিরুদ্ধে। চার পয়েন্ট নিয়ে পরের পর্বে যাচ্ছে ক্যারিবিয়ানেরা। জ়িম্বাবোয়ে পেয়েছে আট পয়েন্ট এবং নেদারল্যান্ডসের রয়েছে ছ’পয়েন্ট। অর্থাৎ এই দলের থেকে পিছিয়ে থেকেই পরের পর্বে ওয়েস্ট ইন্ডিজ়।

ICC ODI World Cup 2023 West Indies Sri Lanka Netherlands
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy