Advertisement
E-Paper

এ বারের ইউরো কাপে যে রেকর্ডগুলি করতে পারবেন রোনাল্ডো

রেকর্ড গড়া শুরু করবেন মাঠে নামার সঙ্গে সঙ্গেই। ২০০৪ সালে প্রথম বার ইউরো কাপে খেলেন রোনাল্ডো।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ জুন ২০২১ ১৮:৫৭
২০০৪ সালে প্রথম বার ইউরো কাপে খেলেন রোনাল্ডো।

২০০৪ সালে প্রথম বার ইউরো কাপে খেলেন রোনাল্ডো। —ফাইল চিত্র

বয়স ৩৬। তবু ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পিছনে যেন রেকর্ড ছুটে বেড়ায়। ১২ জুন থেকে শুরু হতে চলেছে ইউরো কাপ। মাঠে পা রাখার সঙ্গে সঙ্গেই রেকর্ড গড়বেন রোনাল্ডো। কোন কোন রেকর্ডের সামনে দাঁড়িয়ে তিনি? দেখে নেওয়া যাক।

১) সব চেয়ে বেশি বার ইউরো কাপ খেলা

ইতিমধ্যেই চার বার ইউরো কাপ খেলেছেন রোনাল্ডো। লোথার ম্যাথুজ, লুকার পোডোলস্কির মতো একাধিক ফুটবলারের এই রেকর্ড রয়েছে। তবে বাকি সকলকে পিছনে ফেলে পঞ্চম বার ইউরো কাপ খেলতে চলেছেন রোনাল্ডো। রেকর্ড গড়া শুরু করবেন মাঠে নামার সঙ্গে সঙ্গেই। ২০০৪ সালে প্রথম বার ইউরো কাপে খেলেন রোনাল্ডো।

২) সব চেয়ে বেশি গোল

ফ্রান্সের বিখ্যাত ফুটবলার মাইকেল প্লাতিনির সঙ্গে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন রোনাল্ডো। ইউরো কাপে একটা গোল করলেই তাঁর ঝুলিতে চলে আসবে ১০টি গোল। টপকে যাবেন প্লাতিনিকে। ২০০৪ সালে প্রথম বার ইউরো কাপ খেলতে নেমে গোল পেয়েছিলেন রোনাল্ডো। এ বারেই হতে পারে তাঁর শেষ ইউরো। সেখানে গোল করে এই রেকর্ড গড়তেই পারেন পর্তুগিজ তারকা।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

৩) অধিনায়ক হিসেবে সব চেয়ে বেশি বার ইউরো কাপ জয়

এই রেকর্ড গড়তে হলে একা রোনাল্ডো নয়, পর্তুগাল দলেরও অবদান প্রয়োজন। স্পেনের গোলরক্ষক ইকর ক্যাসিয়াস এমন একজন অধিনায়ক যিনি ২ বার ইউরো কাপ জিতেছেন (২০০৮ এবং ২০১২)। পর্তুগাল ২০১৬ সালে ইউরো কাপ জিতেছে রোনাল্ডোর নেতৃত্বে। এ বারেও জিততে পারলে ক্যাসিয়াসের সঙ্গে এক সিংহাসনে বসবেন রোনাল্ডো।

৪) সব চেয়ে বয়স্ক ফুটবলার হিসেবে ইউরো ফাইনালে গোল

১১ জুলাই ফাইনাল। সে দিন রোনাল্ডোর বয়স হবে ৩৬ বছর ১৫৬ দিন। ফাইনালের সেই ম্যাচে গোল করলে সব চেয়ে বেশি বয়সে ইউরো ফাইনালে গোল করার রেকর্ড গড়বেন তিনি। কঠিন শোনালেও তা সহজ করার ক্ষমতা রাখেন রোনাল্ডোই।

৫) ইউরো কাপে হ্যাটট্রিক

শুনতে অবাক লাগলেও এটা সত্যি যে ইউরো কাপে এখনও অবধি কোনও হ্যাটট্রিক নেই পর্তুগিজ তারকার। এ বারের প্রতিযোগিতায় সেই হ্যাটট্রিক কি করতে পারবেন রোনাল্ডো? দেশের হয়ে ৯ বার হ্যাটট্রিক করলেও ইউরোতে এক বারও সেই কীর্তি নেই।

Cristiano Ronaldo Portugal record Euro Cup
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy