Advertisement
E-Paper

ছোটদের ডার্বিতে আবার জয় ইস্টবেঙ্গলের, ২-০ গোলে মোহনবাগানকে হারাল লাল-হলুদ

ছোটদের ডার্বিতে আরও এক বার জিতল ইস্টবেঙ্গল। অনূর্ধ্ব-১৩ সাব জুনিয়র লিগে মোহনবাগানকে ২-০ গোলে হারাল তারা।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৪৯
football

ইস্টবেঙ্গলের অনূর্ধ্ব-১৩ ফুটবল দল। ছবি: সংগৃহীত।

গত বছরের শেষে অনূর্ধ্ব-১৭ ডার্বিতে মোহনবাগানকে হারিয়েছিল ইস্টবেঙ্গল। এ বার আরও এক বার ছোটদের ডার্বি জিতল তারা। অনূর্ধ্ব-১৩ সাব জুনিয়র লিগে মোহনবাগানকে ২-০ গোলে হারাল তারা।

বৃহস্পতিবার বাঁশবেড়িয়া কিশোর সংঘের মাঠে খেলা ছিল দুই প্রধানের। জোনাল রাউন্ড এ-র ম্যাচে দাপট দেখায় লাল-হলুদ। তাদের হয়ে গোল করে জিত সামন্ত ও মানব মার্জিত। মোহনবাগান বিশেষ সুবিধা করতে পারেনি। হেরে মাঠ ছাড়তে হয় তাদের।

এর আগে গত বছর ১৬ ডিসেম্বর অনূর্ধ্ব-১৭ যুব লিগের ডার্বিতে ইস্টবেঙ্গলের কাছে ৪-০ ব্যবধানে হেরে যায় মোহনবাগান। লাল-হলুদের একটি গোল অফসাইডের জন্য বাতিল না হলে আরও একটা ৫-০ ব্যবধানে হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হত সবুজ-মেরুন ব্রিগেডকে। মোহনবাগান মাঠে লাল-হলুদ শিবিরের হয়ে গোল করে গুণরাজ সিংহ গ্রেওয়াল, দীপু সর্দার, অ্যালফ্রেড লালরিনপুইয়া এবং দেবজিৎ রায়। তার পরেই অবশ্য ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বয়স ভাঁড়ানোর অভিযোগ করে মোহনবাগান।

Advertisement

চলতি মরসুমে আইএসএলের প্রথম ডার্বি ২-২ ড্র হয়েছে। যুবভারতীতেও দু’বার এগিয়ে যায় লাল-হলুদ। কিন্তু দু’বারই সমতা ফেরায় মোহনবাগান। খেলা শেষে রেফারির বিরুদ্ধে অভিযোগ করে দুই প্রধানই। আইএসএলের ফিরতি ডার্বিতে আগামী ১০ মার্চ মুখোমুখি হবে দুই প্রধান।

Derby East Bengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy