ভারতে ফুটবল বিশ্বকাপে কারা দেখাবে তা নিয়ে দীর্ঘ দিন ধরেই টালবাহানা চলেছে। অবশেষে কিছু দিন আগে ফিফার সঙ্গে আট বছরের চুক্তি করেছে ‘জ়ি’ এন্টারটেনমেন্ট। দু’টি বিশ্বকাপ-সহ ফিফার একাধিক প্রতিযোগিতা দেখাবে তারা। টিভিতে এবং মোবাইল অ্যাপে খেলা দেখা যাবে। তবে বিশ্বকাপ দেখতে হলে খরচ করতে হবে গাঁটের কড়িও।
এখন বেশির ভাগ মানুষই খেলা দেখেন মোবাইলে। তাঁরা খেলা দেখতে পারবেন ‘জ়ি ফাইভ’ অ্যাপে। তাই ‘জ়ি’-এর তরফে নতুন প্ল্যান আনা হয়েছে। জানা গিয়েছে, তিন মাসের জন্য ৭৯৯ টাকায় ‘জ়ি ফাইভ’-এর সাবস্ক্রিপশন করা যাবে। সেখানে সংশ্লিষ্ট অ্যাপের সমস্ত সিনেমা, ওয়েবসিরিজ়-সহ খেলাও দেখা যাবে।
‘জ়ি ফাইভ’-এর একটি বার্ষিক প্ল্যানও রয়েছে। ১৬৯৯ টাকায় সেটির সাবস্ক্রিপশন কেনা যাবে। একই সময়ে চারটি স্ক্রিনে দেখা যাবে খেলা। ‘৪কে’ আল্ট্রা এইচডি স্ট্রিমিংয়ে খেলা দেখা যাবে। পাশাপাশি অত্যাধুনিক শব্দও থাকছে।
শুধুমাত্র বিশ্বকাপ দেখার জন্য ‘জ়ি’-এর তরফে আলাদা কোনও প্ল্যান আনা হবে কি না তা এখনও স্পষ্ট নয়। তবে প্রতিযোগিতা শুরু হওয়ার আগে তেমন প্ল্যান আনার পরিকল্পনা উড়িয়ে দেওয়া হচ্ছে না।
যাঁদের ইতিমধ্যেই ‘জ়ি’-এর সাবস্ক্রিপশন রয়েছে তাদের কোনও সমস্যা নেই। অনায়াসে খেলা দেখতে পাবেন তাঁরা। পাশাপাশি জিয়ো, এয়ারটেল, ভোডাফোন, ওটিটি প্লে, টাটা প্লে-র প্যাকেজের মধ্যে ‘জ়ি ফাইভ’ অ্যাপ রয়েছে যাঁদের, তাঁরাও খেলা দেখতে পারবেন। আলাদা করে কোনও প্ল্যান নিতে হবে না।
আরও পড়ুন:
টিভিতে যদি চ্যানেল দেখতে চান তা হলে আলাদা করে কিনতে হবে। অসমর্থিত সূত্রের খবর অনুযায়ী, ‘জ়ি’-এর দু’টি চ্যানেল ইউনাইট৮ স্পোর্টস ১ এবং ইউনাইট৮ স্পোর্টস ২ চ্যানেলের দাম রাখা হতে পারে যথাক্রমে ৭ এবং ৮ টাকা। এইচডি চ্যানেলের ক্ষেত্রে দাম যথাক্রমে ৯ ও ১১ টাকা। চ্যানেল কিনতে গেলে কথা বলতে হবে সংশ্লিষ্ট কেবল অপারেটর বা ডিটিএইচ অপারেটরের সঙ্গে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১১ জুন থেকে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। এ বার প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
- আসন্ন ফুটবল বিশ্বকাপ হবে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা নিয়েছে ফিফা।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা।
-
১৭:৪৯
শক্তিশালী দল নিয়েও বিশ্বকাপে হোঁচট খেতে পারে জার্মানি! ব্যক্তিনির্ভরতা কমিয়ে রক্ষণে নজর দিতে হবে চার বারের বিশ্বজয়ীদের -
প্রস্তুতি ম্যাচে খেললেন না মেসি! লিয়োকে ছাড়াই মোহনবাগানের প্রাক্তন কোচের দলকে হারালেন স্কালোনির ছেলেরা
-
বিশ্বকাপের আগেই উত্তপ্ত ফুটবল! পর্তুগাল-চিলির ফুটবলারদের হাতাহাতি, জোড়া লাল কার্ড, গোল পেলেন না রোনাল্ডো
-
সেই আমেরিকাতেই বিশ্বজয়ের লক্ষ্যে নামছে ব্রাজ়িল! বেবেতো, রোমারিয়োদের সোনালি সময় ফেরাবেন নেমার, ভিনিসিয়াসেরা?
-
দ্য লাস্ট ডান্স! শেষ বিশ্বকাপ মেসি-রোনাল্ডোর, লিয়োর লক্ষ্য জোড়া ট্রফি, ‘গোট’-বিতর্ক থামাতে নামবেন সিআর৭