Advertisement
E-Paper

ইতিহাস মেসির, বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের মালিক হলেন লিয়ো, অস্ট্রিয়ার বিরুদ্ধে গোল করে টপকে গেলেন জার্মানির ক্লোজ়েকে

ইতিহাস গড়ে ফেললেন লিয়োনেল মেসি। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোলের মালিক হলেন তিনি। সোমবার অস্ট্রিয়ার বিরুদ্ধে প্রথমার্ধে গোল করলেন। টপকে গেলেন জার্মানির মিরোস্লাভ ক্লোজ়েকে। বিশ্বকাপে ১৭টি গোল হল মেসির। ক্লোজ়ের ছিল ১৬টি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ২৩:১২
sports

১৭তম গোলের পর লিয়োনেল মেসির উচ্ছ্বাস। ছবি: রয়টার্স।

ইতিহাস গড়ে ফেললেন লিয়োনেল মেসি। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোলের মালিক হলেন তিনি। সোমবার অস্ট্রিয়ার বিরুদ্ধে প্রথমার্ধে গোল করলেন। টপকে গেলেন জার্মানির মিরোস্লাভ ক্লোজ়েকে। বিশ্বকাপে ১৭টি গোল হল মেসির। ক্লোজ়ের ছিল ১৬টি।

ম্যাচের ৯ মিনিটেই বিশ্বরেকর্ড গড়ার সুযোগ ছিল মেসির কাছে। লাউতারো মার্তিনেজ়কে ফাউল করেন অস্ট্রিয়ার ডিফেন্ডার। রেফারি প্রথমে পেনাল্টি না দিলেও পরে ভার-এর অনুরোধে সিদ্ধান্ত পরিবর্তন করেন। কিন্তু খুব হালকা চালে পেনাল্টি নিতে গিয়ে তা নষ্ট করেন মেলি। তাঁর শট পোস্টের বাইরে যায়।

এর পর কিছু ক্ষণ মেসিকে মাঠে খুঁজে পাওয়া যায়নি। পরের দিকে তিনি আবার সক্রিয় হয়ে ওঠেন। মেসির একটি গোলমুখী শট বাঁচিয়ে দেন ডেভিড আলাবা। তবে বেশি ক্ষণ ঠেকিয়ে রাখা যায়নি মেসিকে। ৩৯ মিনিটে বাঁ দিক থেকে এনজ়ো ফের্নান্দেজ়ের পাস পেয়ে গোল করেন তিনি।

২০০৬-এ প্রথম বার বিশ্বকাপ খেলতে নামেন মেসি। সে বারই প্রথম গোল করেন সার্বিয়া ও মন্টেনেগ্রোর বিরুদ্ধে। ১৮ বছর ৩৫৭ দিন বয়সে গোল করেছিলেন মেসি। বিশ্বকাপে আর্জেন্টিনার তরুণতম গোলদাতা হন।

২০১০ বিশ্বকাপ খুবই খারাপ গিয়েছিল মেসির কাছে। তাঁর কাঁধে প্রত্যাশার চাপ ছিল। তা সামলাতে পারেননি। আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে বিদায় নিয়েছিল জার্মানির কাছে। সেই বিশ্বকাপে একটিও গোল করতে পারেননি মেসি।

২০১৪-য় অল্পের জন্য বিশ্বকাপ ছোঁয়া হয়নি মেসির। ব্রাজ়‌িল বিশ্বকাপে ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। মেসির চারটি গোল এবং একটি অ্যাসিস্ট করেছিলেন। কিন্তু জার্মানির কাছে ফাইনালে হেরে যায় আর্জেন্টিনা। মেসির দু’টি গোল এসেছিল নাইজেরিয়ারের বিরুদ্ধে গ্রুপের ম্যাচে।

২০১৮-তে আর্জেন্টিনা প্রি-কোয়ার্টার ফাইনালে বিদায় নেয় ফ্রান্সের কাছে হেরে। আইসল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি থেকে গোল করতে পারেননি মেসি। একমাত্র গোল এসেছিল গ্রুপ পর্বে নাইজেরিয়ার বিরুদ্ধে ম্যাচে।

কাতার বিশ্বকাপে স্বপ্ন পূরণ হয় মেসির। সাতটি গোল করে কার্যত একার হাতে আর্জেন্টিনাকে বিশ্বকাপ দেন। তার চেয়েও বড় ব্যাপার, প্রতিটি পর্বেই গোল করেন মেসি। গ্রুপে সৌদি আরব, মেক্সিকোর বিরুদ্ধে গোল করেন। প্রি-কোয়ার্টারে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, কোয়ার্টারে নেদারল্যান্ডসের বিরুদ্ধে, সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে এবং ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে দু’টি গোল করেন।

চলতি বিশ্বকাপে মেসি প্রথম ম্যাচেই আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করে ক্লোজ়েকে ছুঁয়ে ফেলেন। নজিরের গোল এল অস্ট্রিয়া ম্যাচে। বিশ্বকাপে টানা ছ’টি ম্যাচে গোল হয়ে গেল মেসির।

সংক্ষেপে
  • ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
  • ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
  • বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
সর্বশেষ
৪ মিনিট আগে
Lionel Messi Miroslav Klose Argentina Football
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy