Advertisement
E-Paper

চোট, বার্সার হয়ে এই মরসুমে আর নেই ইয়ামাল, বিশ্বকাপেও স্পেনের তারকার খেলা নিয়ে সংশয়

বার্সেলোনার হয়ে খেলতে গিয়ে চোট পেয়েছেন লামিন ইয়ামাল। ফলে চলতি মরসুমে আর খেলতে পারবেন না তিনি। ইয়ামালের বিশ্বকাপে খেলাও অনিশ্চিত হয়ে পড়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ১৮:৫১
football

লামিন ইয়ামাল। —ফাইল চিত্র।

খারাপ খবর বার্সেলোনা ও স্পেন শিবিরে। বার্সার হয়ে খেলতে গিয়ে চোট পেয়েছেন লামিন ইয়ামাল। ফলে চলতি মরসুমে আর খেলতে পারবেন না তিনি। ইয়ামালের স্পেনের হয়ে বিশ্বকাপে খেলাও অনিশ্চিত হয়ে পড়েছে।

বুধবার রাতে সেল্টা ভিগোর বিরুদ্ধে খেলা ছিল বার্সার। ১-০ গোলে জেতে বার্সা। পেনাল্টি থেকে গোল করেন ইয়ামাল। সেই পেনাল্টি নিতে গিয়েই চোট পান তিনি। জানা গিয়েছে, হ্যামস্ট্রিং ছিঁড়েছে ইয়ামালের। ফলে চলতি মরসুমে আর খেলতে পারবেন না তিনি। লা লিগায় বার্সার আর ছ’টি ম্যাচ বাকি। সেখানে পাওয়া যাবে না ইয়ামালকে।

ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর দু’মাসও বাকি নেই। এই পরিস্থিতিতে ইয়ামালের চোটে চাপে পড়েছে স্পেন। গত বারের ইউরো কাপ চ্যাম্পিয়ন স্পেন এ বার বিশ্বকাপ জেতারও দাবিদার। কিন্তু তার জন্য ইয়ামালকে প্রয়োজন। হ্যামস্ট্রিংয়ের চোট সারতে সময় লাগে। ফলে ইয়ামাল পুরো সুস্থ হয়ে কবে মাঠে নামবেন, তা বোঝা যাচ্ছে না।

Advertisement

বার্সা অবশ্য জানিয়েছে, বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে উঠবেন ইয়ামাল। আপাতত বার্সাতেই সুস্থ হচ্ছেন তিনি। অস্ত্রোপচার না করে ইয়ামালকে সুস্থ করে তোলার পরিকল্পনা করা হয়েছে। ফলে ১৫ জুন কেপ ভার্দের বিরুদ্ধে স্পেনের প্রথম ম্যাচে ইয়ামাল খেলতে পারবেন বলেই আশাবাদী তাঁরা।

লা লিগার শীর্ষে রয়েছে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের থেকে ৯ পয়েন্ট এগিয়ে তারা। বাকি আর ছ’টি করে ম্যাচ। তার মধ্যে ঘরের মাঠে রিয়ালের বিরুদ্ধে এল ক্লাসিকো খেলবে বার্সা। এই ছয় ম্যাচে ইয়ামাল না থাকায় সমস্যায় পড়তে পারে হান্সি ফ্লিকের দল। চোটে নেই রাফিনহা। ফলে বার্সার আক্রমণ কিছুটা দুর্বল হয়ে পড়েছে। তবে ১০ মে এল ক্লাসিকোর আগে রাফিনহা সুস্থ হয়ে উঠবেন বলে জানা গিয়েছে।

Lamine Yamal barcelona
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy