তাঁকে প্রথমে ট্রায়ালে ডেকেছিল কলকাতা নাইট রাইডার্স। তার পরেও তাঁকে নেয়নি কেকেআর। সেই আকাশ মাধোয়ালকে পরিবর্ত ক্রিকেটার হিসাবে নিল চেন্নাই সুপার কিংস। মরসুমের মাঝে আরও এক ক্রিকেটারকে পরিবর্ত হিসাবে নিল চেন্নাই। ব্যাটার আয়ুষ মাত্রের বদলে পেসার মাধোয়ালকে নিয়েছে তারা।
হ্যামস্ট্রিংয়ের চোটে এ বারের আইপিএল থেকে ছিটকে গিয়েছেন আয়ুষ। ভাল ফর্মে ছিলেন তিনি। আয়ুষ না থাকা চেন্নাইয়ের কাছে বড় ধাক্কা। সাধারণত ব্যাটারের বদলে ব্যাটার ও বোলারের বদলে বোলারকে নেওয়া হয়। কিন্তু চেন্নাই ব্যাটারের বদলে এক বোলারকে নিল দলে। ৩০ লক্ষ টাকায় নেওয়া হয়েছে মাধোয়ালকে।
২০১৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেট বোলার ছিলেন মাধোয়াল। ২০২২ সালে সূর্যকুমার যাদব চোট পাওয়ায় মাধোয়ালকে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। ২০২৩ সালেও মুম্বইয়ে ছিলেন তিনি। ২০২৪ সালে লখনউ সুপার জায়ান্টসে খেলেছেন মাধোয়াল। ২০২৫ সালে রাজস্থান রয়্যালস কিনেছিল মাধোয়ালকে। কিন্তু বেশি ম্যাচে খেলার সুযোগ পাননি তিনি। এ বারের নিলামে মাধোয়ালকে কোনও দল কেনেনি।
আরও পড়ুন:
হর্ষিত রানা চোটে ছিটকে যাওয়ায় মাধোয়ালকে ট্রায়ালে ডেকেছিল কেকেআর। সঙ্গে নবদীপ সাইনি, সিমরনজিৎ সিংহেরাও ছিলেন। সকলকে দেখে নবদীপকে সই করিয়েছে কেকেআর। মাধোয়ালকে নেয়নি তারা। সেই বোলারকে এ বার সই করাল চেন্নাই।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী