Advertisement
E-Paper

হকিতে মেয়েদের আজ অগ্নিপরীক্ষা

প্রথম ম্যাচ বিশ্বের দু’নম্বর দল ইংল্যান্ডের বিরুদ্ধে ড্র করা ভারতকে  নক-আউটে খেলার আশা বাঁচিয়ে রাখতে রবিবার অন্তত ড্র করতেই হবে যুক্তরাষ্ট্রে সঙ্গে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৮ ০৩:৫০
আজ জিততেই হবে ভারতীয়দের। ফাইল চিত্র।

আজ জিততেই হবে ভারতীয়দের। ফাইল চিত্র।

মেয়েদের বিশ্বকাপ হকিতে শেষ ম্যাচে র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা আয়ারল্যান্ডের কাছে হেরে গিয়েছে ভারত। কাল, রবিবার লন্ডনে রানি রামপালদের বাঁচা-মরার লড়াই মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে।

প্রথম ম্যাচ বিশ্বের দু’নম্বর দল ইংল্যান্ডের বিরুদ্ধে ড্র করা ভারতকে নক-আউটে খেলার আশা বাঁচিয়ে রাখতে রবিবার অন্তত ড্র করতেই হবে যুক্তরাষ্ট্রে সঙ্গে। বিশ্বকাপ হকি খেলা হচ্ছে চারটি পুল-এ ভাগ করে। যার শীর্ষস্থানে থাকা চারটি দল সরাসরি খেলবে কোয়ার্টার ফাইনালে। পুল-এ দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দলগুলি নকআউটে মুখোমুখি হতে এর পরে নিজেদের মধ্যে খেলবে।

একটি ম্যাচ ড্র করে এবং একটি হেরে পুল বি-তে ভারত এখন যুগ্ম ভাবে তিন নম্বরে রয়েছে। তিন নম্বরে অন্য দল যুক্তরাষ্ট্র ইংল্যান্ডের সঙ্গে ড্র করেছে। ১-৩ হেরেছে আয়ারল্যান্ডের কাছে। ভারত, যুক্তরাষ্ট্র দু’দলেরই পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে ভারত এগিয়ে। রবিবার ভারত জিততে পারলে সব চেয়ে ভাল। আর নকআউটের আশা বাঁচিয়ে রাখতে ড্র করতেই হবে। ভারতের চিফ কোচ সোর্দ মারিন বলেছেন, ‘‘রবিবার আমাদের জিততেই হবে। অন্য কিছু ভাবার অবকাশই নেই। ভাবছিও না।’’ প্রসঙ্গত, ইংল্যান্ডের বিরুদ্ধে খেলায় ভারত একটিও পেনাল্টি কর্নার পায়নি। আর আয়ারল্যান্ডের বিরুদ্ধে ন’টি পেয়ে একটিও কাজে লাগাতে পারেনি। রানিদের ডাচ কোচ বলেছেন, ‘‘আমাদের রণনীতিতে ভুল ছিল না বলেই আইরিশদের বিরুদ্ধে অত পেনাল্টি কর্নার পেয়েছিলাম। শুধু তাই নয়, আয়ারল্যান্ডের সার্কেলে মোট ২৭ বার ভারতের মেয়েরা ঢুকে পড়েছিল। সেখানে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র সাত বার। অথচ আয়ারল্যান্ডের কাছেই আমরা হেরে গেলাম। এটা খুবই হতাশার ব্যাপার।’’

Women's Hockey World Cup USA
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy