Advertisement
E-Paper

ধাক্কা খেল দিল্লি, আইপিএলের আগেই করোনায় আক্রান্ত অক্ষর পটেল

আইপিএল শুরু হতে এক সপ্তাহও বাকি নেই। তার আগে ধাক্কা খেল দিল্লি ক্যাপিটালস।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২১ ১৫:৪৩
কোভিড আক্রান্ত অক্ষর।

কোভিড আক্রান্ত অক্ষর। ফাইল ছবি

আইপিএল শুরু হতে এক সপ্তাহও বাকি নেই। তার আগে ধাক্কা খেল দিল্লি ক্যাপিটালস। করোনায় আক্রান্ত হলেন স্পিনার অক্ষর পটেল। শনিবার দিল্লির তরফে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।

বিবৃতিতে দিল্লি জানিয়েছে, মুম্বইয়ের হোটেলে ২৮ মার্চ প্রবেশ করেন অক্ষর। তখন তিনি নেগেটিভ রিপোর্ট এনেছিলেন। কিন্তু হোটেলে দ্বিতীয় বার কোভিড পরীক্ষা হওয়ার পর তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে। আপাতত নির্দিষ্ট জায়গায় তাঁর চিকিৎসা করা হচ্ছে।” উল্লেখ্য, কলকাতার নীতীশ রানার পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আইপিএলের আগে করোনা হল অক্ষরের।

২০১৯-এর নিলামে পাঁচ কোটি টাকায় দিল্লিতে যোগ দিয়েছিলেন অক্ষর। প্রথম একাদশে তারপর থেকেই জায়গা পাকা করে ফেলেছেন। দু’মরসুম মিলিয়ে ২৯ ম্যাচ খেলেছেন দিল্লির হয়ে। উইকেট নিয়েছেন ১৯টি। ১০ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অভিযান শুরু করছে দিল্লি। সেই ম্যাচ থেকে কার্যত ছিটকে গেলেন অক্ষর।

Delhi capitals coronavirus Axar Patel IPL 2021
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy