Advertisement
E-Paper

করোনার ভয়ে আইপিএল ছাড়লেও ভারত থেকে বেরোতে পারলেন না অস্ট্রেলীয় আম্পায়ার

ভারতীয় আম্পায়ার নীতীন মেননের সঙ্গেই ব্যক্তিগত কারণ দেখিয়ে চলতি আইপিএল-এ ম্যাচ পরিচালনার দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২১ ১৯:৫১
পল রাইফেল

পল রাইফেল ফাইল ছবি

ভারতীয় আম্পায়ার নীতীন মেননের সঙ্গেই ব্যক্তিগত কারণ দেখিয়ে চলতি আইপিএল-এ ম্যাচ পরিচালনার দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। কিন্তু তা সত্ত্বেও দেশে ফিরতে পারলেন না পল রিফেল। দোহা থেকে সিডনির উদ্দেশে তাঁর যে বিমান ধরার কথা ছিল তা বাতিল হয়ে গিয়েছে। ফলে আইপিএল-এর শেষেই দেশে ফিরতে হবে রাইফেলকে। তাই আইপিএল-এ ফের আম্পায়ারিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বৃহস্পতিবার দেশের এক সংবাদপত্রে রাইফেল বলেছেন, “সমস্ত রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। শুনেছিলাম দু’একজন ওই রাস্তা ধরেই দেশে ফিরেছে। কিন্তু সেই রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় আমাকে থেকে যেতে হল। চেয়েছিলাম প্রথম সুযোগেই দেশে ফিরতে। কিন্তু সেটা আপাতত হচ্ছে না।”

তবে আইপিএল বন্ধ হয়ে যেতে পারে,এটা তিনি মনে করছেন না। বলেছেন, “জানি ভারতে বিভিন্ন লোকে বিভিন্ন রকমের মত দিচ্ছে। কিন্তু ক্রিকেট ভারতে একটা বিরাট ব্যাপার। সেটা থামিয়ে দেওয়াও বেশ মুশকিলের।”

COVID-19 IPL 2021 Flight Ban
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy