আইপিএল-এর শুরুটা মোটেই ভাল যায়নি বিরাট কোহলীর কাছে। প্রথম ম্যাচে কেকেআর-এর বিরুদ্ধে মাত্র পাঁচ রানে ফিরে যান তিনি। প্রসিদ্ধ কৃষ্ণের বল বুঝতেই পারেননি। তবে সাফল্য পেতে মরিয়া হয়ে রয়েছেন তিনি। অনুশীলনেও তাঁকে এখন অনেক বেশি ছন্দে দেখা যাচ্ছে। আরসিবি প্রকাশিত এক ভিডিয়োয় এ কথা বলেছেন কোচ মাইক হেসন।
আরসিবি-র কোচ বলেছেন, “আমাদের দলে এরকম ব্যাটসম্যান রয়েছে, যারা সুযোগ পেলে সেটা কাজে লাগাতে মরিয়া। বিরাট নিজেও ভাল খেলতে মুখিয়ে রয়েছে। মুখোমুখি বসে কথা বলে নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে ওর জুড়ি নেই। সে ভাবেই ও নিজের ছন্দ খুঁজে পায়। এখন ওর সঙ্গে কথা বলে মনে হচ্ছে ও নিজের ছন্দ খুঁজে পেয়েছে।”
কেকেআর ম্যাচের আগেই সামনের মরসুমে আরসিবি-র অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর কথা বলেছিলেন কোহলী। তখনও হেসন পাশে দাঁড়িয়েছিলেন তাঁর দলের সেরা ক্রিকেটারের। সাফ জানিয়েছিলেন, কেকেআর ম্যাচে হারের সঙ্গে কোহলীর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কোনও সম্পর্ক নেই।
RCB v CSK IPL 2021 Build Up | 12th Man TV
— Royal Challengers Bangalore (@RCBTweets) September 23, 2021
One of the most anticipated clashes in the #IPL is just a day away. Here’s everything you need to know about tomorrow’s Big match against CSK. #PlayBold #WeAreChallengers #IPL2021 #RCBvCSK pic.twitter.com/psiyJAnzQZ