Advertisement
E-Paper

Australia Cricket: বাংলাদেশের কাছে হার, বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার জন্য পন্টিংয়ের আইপিএল দাওয়াই

আইপিএল মিটে গেলে সংযুক্ত আরব আমিরশাহি ও ওমানে বিশ্বকাপ আয়োজিত হবে। পন্টিংয়ের ধারণা আইপিএল-এ অংশ নিলে অজি ক্রিকেটারদেরই লাভ হবে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২১ ১৮:১১
অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের আইপিএল খেলার পরামর্শ দিলেন রিকি পন্টিং।

অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের আইপিএল খেলার পরামর্শ দিলেন রিকি পন্টিং। ফাইল চিত্র

বাংলাদেশের কাছে গোহারা হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চিন্তায় পড়ে গিয়েছে অস্ট্রেলিয়া। চিন্তা দূর করার উপায় বাতলে দিলেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মনে করছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নামার আগে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্সদের আইপিএল খেলা উচিত।

আইপিএল-এর দ্বিতীয় পর্ব মিটে গেলে সংযুক্ত আরব আমিরশাহি ও ওমানে বিশ্বকাপ আয়োজিত হবে। পন্টিংয়ের ধারণা মরু দেশে আয়োজিত আইপিএল-এ অংশ নিলে অজি ক্রিকেটারদেরই লাভ হবে।

প্যাট কামিন্স, স্টিভ স্মিথদের আইপএল খেলতে বলছেন পন্টিং।

প্যাট কামিন্স, স্টিভ স্মিথদের আইপএল খেলতে বলছেন পন্টিং।

অস্ট্রেলিয়ার একটি রেডিয়ো চ্যানেলকে পন্টিং বলেন, “ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশে আমাদের দল প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেনি। প্রথম সারির একাধিক ক্রিকেটার না থাকার জন্যই হয়তো চেনা অস্ট্রেলিয়াকে দেখা যায়নি। তবুও আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততেই পারি। কিন্তু সেই প্রতিযোগিতা জিততে হলে তার আগে অবশ্যই আইপিএল খেলা উচিত। আইপিএল খেলার জন্য সংযুক্ত আরব আমিরশাহিতে থাকলে সেটা আমাদের দলের জন্য ভাল হবে।”

পন্টিং অবশ্য দলের খারাপ ফল নিয়ে ভাবতে রাজি নন। বলেন, “আজীবন কেউ শীর্ষে থাকতে পারে না। আমাদের দলের ক্ষেত্রেও সেটা হয়েছে। তবে আমি নেতিবাচক মানসিকতা নিয়ে থাকতে রাজি নই। বরং টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার জন্য কেমন পরিকল্পনা করা যায় সেটা নিয়েই ভাবনাচিন্তা করা উচিত।”

IPL 2021 Australia Cricket Board Ricky Ponting world t20
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy