Advertisement
E-Paper

IPL 2022: আনন্দবাজার অনলাইনের বিচারে কলকাতা-লখনউ ম্যাচের সেরা মুহূর্ত কোনটি

আনন্দবাজার অনলাইনের বিচারে রিঙ্কুর সেই নাচই ম্যাচের সেরা মুহূর্ত। সম্প্রচারকারী চ্যানেলেও সেই নাচ বার বার দেখানো হল।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ মে ২০২২ ২২:৫৯

ছবি: আইপিএল

সবে ম্যাচ শুরু হয়েছে। জমিয়ে বসার আগেই শ্রেয়স আয়ারের থ্রোয়ে ছিটকে গেল স্টাম্প। কোনও বল না খেলেই সাজঘরে ফিরে গেলেন লোকেশ রাহুল। সেই আউটের পরেই শ্রেয়সকে পিছন থেকে জড়িয়ে ধরে নাচতে শুরু করেন রিঙ্কু সিংহ।

আনন্দবাজার অনলাইনের বিচারে রিঙ্কুর সেই নাচই ম্যাচের সেরা মুহূর্ত। সম্প্রচারকারী চ্যানেলেও সেই নাচ বার বার দেখানো হল। রিঙ্কুর প্রাণখোলা হাসি যদিও ম্যাচ শেষ হওয়া পর্যন্ত ছিল না। ব্যাট হাতে তিনি নিজে করলেন মাত্র ৬ রান। ৭৫ রানে ম্যাচটি হেরে গেল কলকাতা।

শ্রেয়সের স্বপ্ন ছিল কলকাতার জার্সিতে ইডেনের মাটিতে খেলবেন। কিন্তু সেই স্বপ্ন সত্যি হওয়া কঠিন। লখনউয়ের বিরুদ্ধে হেরে প্লে অফের রাস্তা কার্যত বন্ধ হয়ে গেল কলকাতার।

Rinku Singh IPL 2022 KKR
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy