Advertisement
E-Paper

Pat Cummins: আনন্দবাজার অনলাইনের বিচারে কলকাতা-মুম্বই ম্যাচের সেরা কামিন্স

এক ওভারেই মুম্বইয়ের তিন ব্যাটারকে সাজঘরে ফেরালেন কামিন্স। মু্ম্বইয়ের ১৫তম ওভারে কামিন্সের শিকার ঈশান কিষান, ডানিয়েল স্যামস, মুরুগান অশ্বিন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ মে ২০২২ ২৩:৪১
প্যাট কামিন্স।

প্যাট কামিন্স। ছবি: আইপিএল

আনন্দবাজার অনলাইনের বিচারে কলকাতা নাইট রাইডার্স-মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের সেরা ক্রিকেটার হলেন প্যাট কামিন্স। বেশ কয়েকটা ম্যাচ প্রথম একাদশের বাইরে থাকার পর দলে ফিরেই অনবদ্য বোলিং করলেন অস্ট্রেলিয়ার জোরে বোলার।

আইপিএলে বল হাতে চেনা ছন্দে দেখা যাচ্ছিল না কামিন্সকে। প্রচুর রান দিয়ে ফেলছিলেন অভিজ্ঞ জোরে বোলার। মুম্বইয়ের বিরুদ্ধে কিন্তু তাঁকে পাওয়া গেল চেনা ছন্দেই। ৪ ওভার বল করে ২২ রান দিয়ে তুলেন নিলেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। কেবল তাই নয়। এক ওভারেই মুম্বইয়ের তিন ব্যাটারকে সাজঘরে ফেরালেন তিনি। মু্ম্বই ইনিংসের ১৫তম ওভারে কামিন্সের শিকার ঈশান কিষান (৫১), ডানিয়েল স্যামস (১) এবং মুরুগান অশ্বিন (০)। পর পর তিন উইকেট হারিয়ে ৪ উইকেটে ১০০ থেকে মুম্বই হঠাৎ করেই হয়ে যায় ৭ উইকেটে ১০২।

এই ধাক্কা আর সামলাতে পারেনি মুম্বই। কামিন্স নিজের তৃতীয় ওভারেই কলকাতার জয় কার্যত নিশ্চিত করে দেন। অনবদ্য বোলিংয়ের সুবাদে আনন্দবাজার অনলাইনের বিচারে কলকাতা-মুম্বই ম্যাচের সেরা ক্রিকেটার কামিন্স।

Pat Cummins KKR IPL 2022 Mumbai Indians
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy